জাতিসংঘকে দুর্বল করে এমন ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা নয়: শেখ হাসিনা
https://parstoday.ir/bn/news/bangladesh-i83259-জাতিসংঘকে_দুর্বল_করে_এমন_ভূরাজনৈতিক_প্রতিদ্বন্দ্বিতা_নয়_শেখ_হাসিনা
জাতিসংঘকে দুর্বল করে এমন ভূ-রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার অনুমোদন না দেয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সময় আজ (মঙ্গলবার) প্রথম প্রহরে জাতিসংঘের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিউইয়র্কে সংস্থার সদরদপ্তরে আয়োজিত উচ্চ-পর্যায়ের এক অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তৃতায় এই আহ্বান জানান তিনি।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
সেপ্টেম্বর ২২, ২০২০ ০৯:৪৮ Asia/Dhaka
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনা
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জাতিসংঘকে দুর্বল করে এমন ভূ-রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার অনুমোদন না দেয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সময় আজ (মঙ্গলবার) প্রথম প্রহরে জাতিসংঘের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিউইয়র্কে সংস্থার সদরদপ্তরে আয়োজিত উচ্চ-পর্যায়ের এক অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তৃতায় এই আহ্বান জানান তিনি।

শেখ হাসিনা বলেন, “জাতিসংঘকে দুর্বল করে এমন কোনো ভূ-রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার অনুমোদন দেয়া আমাদের অবশ্যই উচিত হবে না। এটা পূর্ববর্তীদের কাছ থেকে পেয়েছি বলে আমরা তাদের কাছে ঋণী এবং ভবিষ্যত প্রজন্মের জন্য আমাদেরও জাতিসংঘকে একটি সত্যিকার অর্থে সার্বিকভাবে আন্তর্জাতিক কার্যকরী সংস্থায় পরিণত করতে হবে।”

প্রধানমন্ত্রী আরও বলেন, “বর্তমান সময়ের চ্যালেঞ্জ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে এবং চলমান মহামারি কোভিড-১৯ আমাদের ২০৩০ এজেন্ডার লক্ষ্য অর্জনকে আরও কঠিন করে দিয়েছে।এ মহামারি দেখিয়ে দিয়েছে যে উন্নত ও উন্নয়নশীল উভয়ের জন্যই পূর্বের যে কোনো সময়ের চেয়ে জাতিসংঘকে এখন বেশি প্রয়োজন। এ মহামারি আমাদের দেখিয়েছে বহুপক্ষীয়তা হলো সামনে এগিয়ে যাওয়ার পথ।”

এ সময় বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রতিশ্রুতি বাস্তবায়ন ও সুস্পষ্টভাবে সবার কাছে পৌঁছানোর জন্য একটি “বিশ্বাসযোগ্য ও বাস্তবসম্মত” রোডম্যাপ তৈরির জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, “শতবর্ষ ও এর বেশি সময়ে সঠিক লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যেতে জাতিসংঘকে ইউএনজিএ-৭৫-এর প্রতিশ্রুতি বাস্তবায়ন ও সুস্পষ্টভাবে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সবার কাছে গ্রহণযোগ্য ও বাস্তবসম্মত একটি রোডম্যাপ তৈরি করা উচিত।”

জাতিসংঘের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীকে এক ঐতিহাসিক ঘটনা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর সাথে একই সময়ে হওয়ায় বাংলাদেশে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনটি বিশেষ গুরুত্ব বহন করছে।

তিনি আরও বলেন, “অক্লান্ত প্রচেষ্টা ও নিষ্ঠার সাথে কাজ করার জন্য আমি জাতিসংঘের সব কর্মকর্তা ও সংস্থার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।”

শেখ হাসিনা বলেন, “মানব সভ্যতার গতিপথ পরিবর্তনের জন্য আমাদের পুনরায় দলবদ্ধ করার ঐতিহাসিক মুহূর্তগুলো আমরা দেখেছি। ইউএন-৭৫ এমন আরেকটি মুহূর্ত আমাদের সামনে নিয়ে এসছে। আসুন এ সময়টাকে আমরা কাজে লাগাই।”

প্রধানমন্ত্রী তার বক্তৃতায় বহুপক্ষীয়তার বিষয়টি সবার ওপরে রাখার জন্য জাতিসংঘ মহাসচিবের প্রশংসা করেন।# 

পার্সটুডে/আশরাফুর রহমান/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।