বাংলাদেশে মাধ্যমিকে বার্ষিক পরীক্ষা বাতিল, অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়নের সিদ্ধান্ত
-
ডা. দীপু মনি
করোনা ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বাংলাদেশে চলতি বছরের মাধ্যমিক পর্যায়ের বার্ষিক পরীক্ষা বাতিল করা হয়েছে। তবে ষষ্ঠ থেকে নবম পর্যন্ত পরবর্তী শ্রেণিতে উন্নীত করতে নতুন পদ্ধতির সিলেবাস প্রণয়ন করেছে শিক্ষা মন্ত্রণালয়। সে অনুযায়ী, মাধ্যমিকে সাপ্তাহিক অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়নের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আজ (বুধবার) দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। চলতি বছরের বার্ষিক পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত জানাতে এ সংবাদ সম্মেলনের ডাকেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘এবার কোনো বার্ষিক পরীক্ষা হচ্ছে না। মূল্যায়ন যেন কোনো চাপ সৃষ্টি না করে। এজন্য ৩০ কর্মদিবসের একটি সিলেবাস তৈরি করা হবে। এগুলো পরবর্তী ক্লাসের জন্য কাজ করবে। সব প্রধান শিক্ষকের নিকট এটি পাঠানো হবে। শিক্ষার্থীরা প্রতি সপ্তাহের অ্যাসাইনমেন্ট শেষ করবে। এগুলো অনলাইনেও নেয়া যাবে।’
শিক্ষামন্ত্রী আরো বলেন, ‘এ সময়ে অন্য কোন কার্যক্রম চলবে না। শিক্ষার্থীদের যেখানে দুর্বলতা থাকবে, সেগুলো পরবর্তী ক্লাসে পূরণ করা হবে। এটি ক্লাস মূল্যায়নে কোন প্রভাব ফেলবে না।’
শিক্ষামন্ত্রী বলেন, “আমরা এখন এমন একটি অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি যে, খুব বেশি সামনে আমরা সিদ্ধান্ত দিতে পারছি না। এসএসসির জন্য কি হবে, আগামী এইচএসসির জন্য কি হবে, সমস্ত বিষয়গুলো নিয়ে আবারও আপনাদের (সাংবাদিক) সঙ্গে কথা বলতে হবে। তবে সকল শিক্ষার্থীকে আমি বলব যাদের সামনের বছর এসএসসি ও এইচএসসি আছে, তারা অবশ্য অবশ্যই নিজেরা নিজেদের… সবার কাছে বই আছে, যতদূর সম্ভব অনলাইনে অ্যাকসেস করবেন। সমস্ত ক্লাসগুলো আছে আপনারা আপনাদের পড়াশোনাগুলো চালিয়ে যান। কারণ পরীক্ষা যদি কিছুদিন পরেও হয়, সময়মত হয়ত করার আমরা চেষ্টা করব, সময়মত হলে তো হলই, না হলে যদি কিছুদিন পরেও হয় তাহলেও কিন্তু পরীক্ষা হবে। সেক্ষেত্রে আপনাদের প্রস্তুতিটি ভালোভাবে নিয়ে নেওয়ার প্রয়োজন রয়েছে।”
দীপু মনি বলেন, “আমরা আশা করছি আগামী বছর করোনা পরিস্থিতি আরও অনেক ভালো অবস্থায় থাকবে ইনশাল্লাহ, তখন এই পরীক্ষাগুলো নেওয়া যাবে। যারা পরীক্ষার্থী তাদের অনুরোধ করব আপনারা দয়া করে আপনাদের পড়াশোনাগুলো চালিয়ে যাবেন।”
শিক্ষামন্ত্রী বলেন, “আমরা এখন এমন একটি অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি যে, খুব বেশি সামনে আমরা সিদ্ধান্ত দিতে পারছি না। এসএসসির জন্য কি হবে, আগামী এইচএসসির জন্য কি হবে, সমস্ত বিষয়গুলো নিয়ে আবারও আপনাদের (সাংবাদিক) সঙ্গে কথা বলতে হবে। তবে সকল শিক্ষার্থীকে আমি বলব যাদের সামনের বছর এসএসসি ও এইচএসসি আছে, তারা অবশ্য অবশ্যই নিজেরা নিজেদের… সবার কাছে বই আছে, যতদূর সম্ভব অনলাইনে অ্যাকসেস করবেন। সমস্ত ক্লাসগুলো আছে আপনারা আপনাদের পড়াশোনাগুলো চালিয়ে যান। কারণ পরীক্ষা যদি কিছুদিন পরেও হয়, সময়মত হয়ত করার আমরা চেষ্টা করব, সময়মত হলে তো হলই, না হলে যদি কিছুদিন পরেও হয় তাহলেও কিন্তু পরীক্ষা হবে। সেক্ষেত্রে আপনাদের প্রস্তুতিটি ভালোভাবে নিয়ে নেওয়ার প্রয়োজন রয়েছে।”
দীপু মনি বলেন, “আমরা আশা করছি আগামী বছর করোনা পরিস্থিতি আরও অনেক ভালো অবস্থায় থাকবে ইনশাআল্লাহ, তখন এই পরীক্ষাগুলো নেওয়া যাবে। যারা পরীক্ষার্থী তাদের অনুরোধ করব আপনারা দয়া করে আপনাদের পড়াশোনাগুলো চালিয়ে যাবেন।”
দেশে করোনা ভাইরাস পরিস্থিতিতে এ বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী, ইবতেদায়ি সমাপনী, জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) এবং উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা বাতিল করা হয়। কওমি মাদ্রাসা বাদে অন্যসব শিক্ষা প্রতিষ্ঠানে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করা আছে।#
পার্সটুডে//আশরাফুর রহমান/২১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।