বাংলাদেশে করোনায় আরো ১৮ জনের মৃত্যু
https://parstoday.ir/bn/news/bangladesh-i84491-বাংলাদেশে_করোনায়_আরো_১৮_জনের_মৃত্যু
 বাংলাদেশে (আজ সকাল আটটা পর্যন্ত) গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ১৮ জনের। আর  এ সময়  নতুন করে শনাক্ত হয়েছেন  ১ হাজার ৪৭৪ জন করোনা রোগী ।
(last modified 2026-04-22T13:03:21+00:00 )
নভেম্বর ০৮, ২০২০ ১৫:৩৪ Asia/Dhaka
  • বাংলাদেশে করোনায় আরো ১৮ জনের মৃত্যু

 বাংলাদেশে (আজ সকাল আটটা পর্যন্ত) গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ১৮ জনের। আর  এ সময়  নতুন করে শনাক্ত হয়েছেন  ১ হাজার ৪৭৪ জন করোনা রোগী ।

গতকাল শনিবারের তুলনায় আজ রোববার মৃত্যুর সংখ্যা ও শনাক্ত দুই–ই বেড়েছে।

গতকাল   একই সময়ে দেশে মৃত্যু হয়েছে  ১৩ জনের।  আর রোগী শনাক্ত হয়েছিল  ১ হাজার ২৮৯ জন। 

গত ২৪ ঘণ্টায় যে ১৮ জনের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে ১৪ জন পুরুষ ও নারী ৪ জন। ১৭ জনই মারা গেছেন হাসপাতালে, বাড়িতে একজন।

এ পর্যন্ত দেশে ৪ লাখ ২০ লাখ ২৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট মৃত্যু হয়েছে ৬ হাজার ৬৭ জনের। আজ সুস্থ হয়েছেন ১ হাজার ৫৭৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ লাখ ৩৮ হাজার ১৪৫ জন।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৭৬০টি নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১১ দশমিক ৫৫ শতাংশ। 

জনস্বাস্থ্য-বিশেষজ্ঞরা  বলছেন, দেশের করোনা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। এর মধ্যে সরকার আশঙ্কা করছে, শীতে আবার সংক্রমণ বেড়ে যেতে পারে। টিকা আসার আগ পর্যন্ত নতুন এই ভাইরাসের সংক্রমণ প্রতিরোধের মূল উপায় হল স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক পরা, কিছু সময় পরপর সাবান-পানি দিয়ে হাত ধোয়া, জনসমাগম এড়িয়ে চলা ও সামাজিক দূরত্ব মেনে চলা। কিন্তু এই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলার ক্ষেত্রে ঢিলেঢালা ভাব দেখা যাচ্ছে। এতে সংক্রমণ আবার বেড়ে যাওয়ার আশঙ্কা আছে।#

পার্সটুডে/এআরকে/৮