কিশোরগঞ্জে আইআরআইবি ফ্যান ক্লাবের শ্রোতা আড্ডায় রেডিও তেহরানের ভূয়সী প্রশংসা
https://parstoday.ir/bn/news/bangladesh-i88446-কিশোরগঞ্জে_আইআরআইবি_ফ্যান_ক্লাবের_শ্রোতা_আড্ডায়_রেডিও_তেহরানের_ভূয়সী_প্রশংসা
আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জ-এর উদ্যোগে আয়োজিত শ্রোতা আড্ডায় রেডিও তেহরান, বাংলা বিভাগ থেকে পাঠানো শুভেচ্ছা কার্ড ও অন্যান্য উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মার্চ ০৯, ২০২১ ১৫:০৩ Asia/Dhaka
  • রেডিও তেহরানের শুভেচ্ছা কার্ড হাতে আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জের সদস্যরা।
    রেডিও তেহরানের শুভেচ্ছা কার্ড হাতে আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জের সদস্যরা।

আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জ-এর উদ্যোগে আয়োজিত শ্রোতা আড্ডায় রেডিও তেহরান, বাংলা বিভাগ থেকে পাঠানো শুভেচ্ছা কার্ড ও অন্যান্য উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ (মঙ্গলবার) বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত আড্ডায় আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জের ১৩ জন সদস্যসহ ১৮ জন শ্রোতা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি মোঃ শাহাদত হোসেন। 

উপস্থিত ছিলেন জসীম উদ্দিন বিশাল, মোঃ সাগর মিয়া, রবিউল আওয়াল, শরিফা আক্তার পান্না, শারমিন আক্তার রিমা, আজহারুল ইসলাম তামিম, ফাতেমা আক্তার রত্না, মোঃ আতিকুল ইসলাম আতিক, প্রশান্ত রায়, মোঃ শাহ আলম, মোঃ পলাশ মিয়া ও রুহুল আমিন প্রমুখ।  

শ্রোতারা রেডিও তেহরান থেকে ফার্সি নববর্ষ বা নওরোজের শুভেচ্ছা কার্ড ও অন্যান্য উপহার সামগ্রী পেয়ে খুবই খুশি হন। উপহার সামগ্রী বিতরণের পর দীর্ঘ দুই ঘণ্টাব্যাপী রেডিও তেহরানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা চলে। এসময় তারা রেডিও তেহরানের অনলাইন কুইজ প্রতিযোগিতা, মাসিক ও শ্রেষ্ঠ শ্রোতা পুরস্কার কার্যক্রমের প্রশংসা করেন। সেই সাথে বিজয়ীর সংখ্যা বৃদ্ধির অনুরোধ জানান।

রেডিও তেহরানের বিশ্বসংবাদ, দৃষ্টিপাত ও কথাবার্তা অনুষ্ঠানের প্রশংসা করেন উপস্থিত সকল শ্রোতা। এছাড়া প্রিয়জন, রংধনু, কুরআনের আলো, আসমাউল হুসনা, ইরান ভ্রমণ প্রভৃতি অনুষ্ঠান সম্পর্কে গঠনমূলক আলোচনা করা হয়। সেই সাথে শর্টওয়েভে শ্রবণমান বৃদ্ধির জন্য অনুরোধ জানানো হয়।

রেডিও তেহরানের শ্রোতা সংখ্যা বৃদ্ধি, অন্যান্য জেলায় ফ্যান ক্লাব গঠন ও চিঠি লেখার বিষয়েও আলোচনা হয়। সেই সাথে ঢাকায় একটি শ্রোতা সম্মেলন আয়োজনের প্রত্যাশাও ব্যক্ত করা হয়।

আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জ কর্তৃক এরকম একটি শ্রোতা আড্ডা আয়োজন করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানানো হয়।#
 

পার্সটুডে/আশরাফুর রহমান/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।