‘আইআরআইবি ফ্যান ক্লাব কিশোরগঞ্জ শ্রোতা আড্ডায় একদিন’
সুপ্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। গত ৯ মার্চ, মঙ্গলবার বেলা ১১ টায় অনুষ্ঠিত হয় আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জ শাখার শ্রোতা আড্ডা। এতে রেডিও তেহরান বিষয়ে আলাপ-আলোচনা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি মোঃ শাহাদাত হোসেন স্যার। রেডিও তেহরানের অনুষ্ঠান ভালোলাগা-মন্দলাগা এবং শ্রোতা বৃদ্ধি করার বিষয়ে আলোচনা করা হয়।
রেডিও তেহরান অনুষ্ঠানগুলো শ্রোতাপ্রিয় হয়ে উঠেছে তারই প্রমাণ হয়েছে এই শ্রোতা আড্ডায়। অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত, বিশ্বসংবাদ, দৃষ্টিপাত, কথাবার্তা, চিঠিপত্র জবাবের আসর প্রিয়জন, রংধনু, আসমাউল হুসনা, ইরানের পণ্য-সামগ্রী, ইরান ভ্রমণ এবং নতুন ধারাবাহিক অনুষ্ঠান ‘আদর্শ মানুষ গড়ার কৌশল’ শ্রোতাদের মন জয় করে নিয়েছে।
‘আদর্শ মানুষ গড়ার কৌশল’ অনুষ্ঠানটি যেন চলমান থাকে সেই আহ্বান জানানো হয় শ্রোতাদের পক্ষ থেকে। এছাড়াও শ্রোতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে। কিন্তু সকলের মতামত- কুইজ বিজয়ী সংখ্যা বাড়ালে শ্রোতা বৃদ্ধিতে সহায়তা করবে।
আলোচনার শুরুতে ফ্যান ক্লাবের সভাপতি মোঃ শাহাদত হোসেন স্যার ইরান থেকে পাওয়া নওরোজ বা ফার্সি নববর্ষের শুভেচ্ছা কার্ড বিতরণ করেন। সুন্দর খামে চমৎকার শুভেচ্ছা কার্ড পেয়ে খুবই খুশি। এছাড়াও তিনি অনেককেই কুরআনের সূরা লেখাযুক্ত স্টিকার, পার্সটুডের ইমেইল ঠিকানাযুক্ত কার্ড ও আইআরআইবি ফ্যান ক্লাবের স্টিকার প্রদান করেন। তবে এগুলো সবাইকে দেয়া সম্ভব হয়নি। আশা করি ভবিষ্যতে আমাদের সবার জন্য পর্যাপ্ত উপহার সামগ্রী পাঠাবেন।
আড্ডায় আরও উপস্থিত ছিলেন শরিফা আক্তার পান্না, শারমিন আক্তার রিমা, ফাতেমা আক্তার রত্না, মোঃ জসিম উদ্দিন বিশাল, মোঃ আজহারুল ইসলাম তামিম, মোঃ আতিকুল ইসলাম, মোঃ সাগর মিয়া, মোঃ রবিউল আউয়াল, প্রশান্ত রায়, মোঃ শাহ আলম, মোঃ পলাশ মিয়া ও রুহুল আমিন প্রমুখ। এছাড়াও আরো কয়েকজন উপস্থিত ছিলেন, যারা আমাদের এই ফ্যান ক্লাবের সদস্য হতে আগ্রহী।
রেডিও তেহরান আমাদের ভালোলাগার নাম, ভালোবাসার নাম। এখন আমি নিয়মিত শুনি, ভবিষ্যতেও শুনব- এই আশাবাদ ব্যক্ত করে আজ এখানেই শেষ করছি।
শুভেচ্ছান্তে,
মোঃ সাগর মিয়া
সভাপতি, সৎপথে চলি সত্যকথা বলি বেতার শ্রোতা ক্লাব
সাংগঠনিক সম্পাদক, আইআরআইবি ফ্যান ক্লাব কিশোরগঞ্জ
গ্রামঃ সাদির চর, পোস্টঃ গাজির চর (২৩৩৬)
থানাঃ বাজিত পুর, জেলাঃ কিশোরগঞ্জ।
পার্সটুডে/আশরাফুর রহমান/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।