বাংলাদেশে করোনায় আরও ৩৩ জনের মৃত্যু, আক্রান্ত ৩৭৩৭
https://parstoday.ir/bn/news/bangladesh-i89202-বাংলাদেশে_করোনায়_আরও_৩৩_জনের_মৃত্যু_আক্রান্ত_৩৭৩৭
বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। ২৭ হাজার ২৯৯টি নমুনা পরীক্ষা করে এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ৭৩৭ জন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ২৬, ২০২১ ১৫:০৩ Asia/Dhaka
  • বাংলাদেশে করোনায় আরও ৩৩ জনের মৃত্যু, আক্রান্ত ৩৭৩৭

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। ২৭ হাজার ২৯৯টি নমুনা পরীক্ষা করে এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ৭৩৭ জন।

শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট ৮ হাজার ৮৩০ জনের মৃত্যু হয়েছে। মোট শনাক্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৮৮ হাজার ১৩২ জন হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ হাজার ৫৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৫ লাখ ৩১ হাজার ৯৫১ জন হয়েছে।

দেশে প্রথম কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ, প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। প্রথম শনাক্তের এক বছর পর গত ৭ মার্চ শনাক্ত রোগীর সাড়ে পাঁচ লাখ ছাড়িয়ে যায়।

এ দিকে একটি পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে জানায়, এ পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছে ১২ কোটি ৬১ লাখ ৬ হাজার ৪২০ জন মানুষ এবং মারা গেছে ২৭ লাখ ৬৯ হাজার ১৮৬ জন।#

পার্সটুডে/আবদুর রহমান খান/গাজী আবদুর রশীদ/২৬

  • বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।