বাংলাদেশের ইতিহাসে প্রতিদিনই রেকর্ড ভাঙছে করোনা ভাইরাস
https://parstoday.ir/bn/news/bangladesh-i89480-বাংলাদেশের_ইতিহাসে_প্রতিদিনই_রেকর্ড_ভাঙছে_করোনা_ভাইরাস
বাংলাদেশে  মহামারি করোনা ভাইরাসের প্রকোপ প্রতিদিন নতুন রেকর্ড  গড়ছে।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
এপ্রিল ০১, ২০২১ ১৫:৫৩ Asia/Dhaka
  • বাংলাদেশের ইতিহাসে প্রতিদিনই রেকর্ড ভাঙছে করোনা ভাইরাস

বাংলাদেশে  মহামারি করোনা ভাইরাসের প্রকোপ প্রতিদিন নতুন রেকর্ড  গড়ছে।

 দেশের ইতিহাসে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংখ্যক ৬ হাজার ৪৬৯ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২২ দশমিক ৯৪ ভাগ। 

এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ১৭ হাজার ৭৬৪ জনে।

এ ছাড়া , আজ সকাল আটটা   পর্যন্ত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৫৯ জন যা এ যাবতকালের একদিনে  ২য় সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ১০৫ জনে। 

এদিন সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৫৩৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৪৪ হাজার ৯৩৮ জন।

বৃহস্পতিবার (১ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এদিন ২৮ হাজার ১৯৮টি নমুনা পরীক্ষা করা হয়। 

এর আগে বুধবার (৩১ মার্চ) দেশে আরও ৫ হাজার ৩৫৮ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান  ৫২ জন।#

ARK-1