শীতলক্ষ্যা লঞ্চডুবি: আরও পাঁচ জনের লাশ উদ্ধার
https://parstoday.ir/bn/news/bangladesh-i89686-শীতলক্ষ্যা_লঞ্চডুবি_আরও_পাঁচ_জনের_লাশ_উদ্ধার
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে রোবারের লঞ্চডুবির ঘটনার দুদিন পরে আজ আরও পাঁচ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৫ এপ্রিল) উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা করার পর আজ মঙ্গলবার (৬ এপ্রিল) সকাল পর্যন্ত নদী থেকে ভাসমান অবস্থায় এ পাঁচটি লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩২ জন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ০৬, ২০২১ ১০:৫৬ Asia/Dhaka

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে রোবারের লঞ্চডুবির ঘটনার দুদিন পরে আজ আরও পাঁচ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৫ এপ্রিল) উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা করার পর আজ মঙ্গলবার (৬ এপ্রিল) সকাল পর্যন্ত নদী থেকে ভাসমান অবস্থায় এ পাঁচটি লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩২ জন।

এর আগে সোমবার ডুবে যাওয়া লঞ্চটিকে নদীগর্ভ থেকে টেনে তোলে উদ্ধারকারী দল। আজ (মঙ্গলবার) সকালে শীতলক্ষ্যা নদীর বিভিন্ন স্থানে ভেসে উঠলে লাশগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক। তিনি বলেন, উদ্ধার হওয়া পাঁচটি লাশ পুরুষের। লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। উদ্ধার হওয়া প্রতিটি লাশ দাফনের জন্য সরকারিভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে দেওয়া হবে।

গত রোববার সন্ধ্যা ছয়টার দিকে বিআইডব্লিউটিএ টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী লঞ্চ এমভি সাবিত আল হাসানকে শহরের কয়লাঘাট এলাকায় কার্গো এসকেএল-৩ পেছন থেকে ধাক্কা দেয়। এতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে  লঞ্চটি ডুবে যায়। এ সময়  অনেকে সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ থাকেন অনেকে। লঞ্চডুবির ঘটনায় জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ দুটি তদন্ত কমিটি করেছে।#

পার্সটুডে/ আব্দুর রহমান খান/বাবুল আখতার/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।