নারায়ণগঞ্জে লঞ্চডুবির ঘটনায় জড়িত কার্গো জাহাজ জব্দ
https://parstoday.ir/bn/news/bangladesh-i89784-নারায়ণগঞ্জে_লঞ্চডুবির_ঘটনায়_জড়িত_কার্গো_জাহাজ_জব্দ
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনায় জড়িত কার্গো জাহাজটিকে মুন্সিগঞ্জের গজারিয়া থেকে জব্দ করা হয়েছে। একই সাথে আটক করা হয়েছে জাহাজের ১৪ জন কর্মীকে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ০৮, ২০২১ ১২:১৮ Asia/Dhaka
  •  নারায়ণগঞ্জে লঞ্চডুবির ঘটনায় জড়িত কার্গো জাহাজ জব্দ

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনায় জড়িত কার্গো জাহাজটিকে মুন্সিগঞ্জের গজারিয়া থেকে জব্দ করা হয়েছে। একই সাথে আটক করা হয়েছে জাহাজের ১৪ জন কর্মীকে।

এসকেএল-থ্রি নামের এ কোস্টাল ট্যাংকারটি মুন্সিগঞ্জের গজারিয়া নিয়ে রং পরিবর্তন করা হয় বলে জানায় কোস্টগার্ড। গত রোববার 'সাবিত আল হাসান' নামে যাত্রীবাহী লঞ্চটিকে ধাক্ক দিলে সেটি ডুবে যায়। এতে ৩৪ জনের  প্রাণহানি ঘটে।

এদিকে, শীতলক্ষ্যার পাড়ে কয়লাঘাট এলাকায়, লঞ্চডুবিতে ৩৪ জন নিহতের ঘটনায় গণশুনানি অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে  দুপুর ২টা পর্যন্ত এই শুনানি চলে। এতে সাক্ষ্য দেন, প্রত্যক্ষদর্শী, বেঁচে যাওয়া যাত্রী ও নিহতদের স্বজনরা। গণশুনানি আয়োজন করে নৌপরিবহন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার কথা রয়েছে তাদের।#

পার্সটুডে/ আব্দুর রহমান খান/বাবুল আখতার/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।