খালেদা জিয়ার চিকিৎসার চেয়ে রাজনীতি করতেই বিএনপি নেতারা আগ্রহী’
https://parstoday.ir/bn/news/bangladesh-i94890-খালেদা_জিয়ার_চিকিৎসার_চেয়ে_রাজনীতি_করতেই_বিএনপি_নেতারা_আগ্রহী’
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বেগম জিয়ার মামলা ও চিকিৎসা নিয়ে বিএনপি নেতারা একধরনের রহস্যময় আচরণ করছেন। খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার চেয়ে রাজনীতি করতেই তারা বেশি আগ্রহী। বেগম জিয়াকে বিএনপির নেতারা নিজ নিজ পদরক্ষার জন্য দাবার গুটি বানাবে আর দায় চাপাবে সরকারের ওপর, তা হতে পারে না। বৃহস্পতিবার (২২ জুলাই) সকালে সরকারি বাসভবনে ব্রিফিংকালে একথা বলেন তিনি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২২, ২০২১ ১০:১৭ Asia/Dhaka
  • বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
    বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বেগম জিয়ার মামলা ও চিকিৎসা নিয়ে বিএনপি নেতারা একধরনের রহস্যময় আচরণ করছেন। খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার চেয়ে রাজনীতি করতেই তারা বেশি আগ্রহী। বেগম জিয়াকে বিএনপির নেতারা নিজ নিজ পদরক্ষার জন্য দাবার গুটি বানাবে আর দায় চাপাবে সরকারের ওপর, তা হতে পারে না। বৃহস্পতিবার (২২ জুলাই) সকালে সরকারি বাসভবনে ব্রিফিংকালে একথা বলেন তিনি।

তিনি আরও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেগম জিয়ার প্রতি অধিকতর মানবিক আচরণ করেছেন। তার চিকিৎসা ও বয়সের কথা বিবেচনায় তাকে ঘরে চিকিৎসার সুযোগ করে দিয়েছেন। রাজনৈতিক শিষ্টাচার ও সৌজন্যতা নাই বলেই পবিত্র ঈদের দিনেও সরকারের বিরুদ্ধে বিষোদগার করেছে বিএনপি।

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের বলেন, আসলে দেশের জনগণ নয়, বিএনপিই তাদের ব্যর্থ রাজনীতি ঢাকতে জনগণের ওপর দোষ চাপাচ্ছে। দেশের মানুষ ভালো আছে বলেই বিএনপির গায়ে জ্বালা বাড়ায়।

পবিত্র ঈদের দিনেও বিএনপি নেতারা জিয়াউর রহমানের সমাধিস্থলে গিয়ে মিথ্যাচার করছেন, তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাকি নির্বাসনে! আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপি নেতাদের প্রশ্ন রেখে বলেন, তারেক রহমান একজন দণ্ডিত আসামি, যদি নির্বাসনে মনে করেন তাহলে তিনি দেশে কেন ফিরে আসছেন না?

পার্সটুডে/ বাবুল আখতার/ ২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।