বাংলাদেশে তালেবানও নেই জঙ্গিও নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i96572-বাংলাদেশে_তালেবানও_নেই_জঙ্গিও_নেই_স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, দেশে তালেবানদের কোনো প্রভাব নেই। আফগানিস্তানে তালেবানরা বিভিন্ন পরাশক্তির হাত ধরে ক্ষমতায় এসেছে। বাংলাদেশ থেকে কাবুল অনেক দূরে, তাই বাংলাদেশে এর কোনো প্রভাব নেই।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২৮, ২০২১ ১৪:৪৯ Asia/Dhaka
  •  বাংলাদেশে তালেবানও নেই জঙ্গিও নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, দেশে তালেবানদের কোনো প্রভাব নেই। আফগানিস্তানে তালেবানরা বিভিন্ন পরাশক্তির হাত ধরে ক্ষমতায় এসেছে। বাংলাদেশ থেকে কাবুল অনেক দূরে, তাই বাংলাদেশে এর কোনো প্রভাব নেই।

শনিবার (২৮ আগস্ট) দুপুরে সাভারের আশুলিয়ার বাইশমাইল এলাকায় একটি সুপার মার্কেটের উদ্বোধন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশ শান্তিময় দেশ। দেশে কোনো বিশৃঙ্খলা নেই। দেশের পরিস্থিতি অত্যন্ত ভালো। বর্তমানে শান্তিপূর্ণ দেশ হিসেবে পরিচিত বাংলাদেশ।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আরও দাবী করেন, বাংলাদেশে তালেবানও নেই জঙ্গিও নেই, শুধু আছে কিছু অরাজকতা সৃষ্টিকারী সন্ত্রাসী বাহিনী। তারা বিভিন্ন সময় বিভিন্ন নামে আত্মপ্রকাশ করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে। দেশে অনেক ছোট ছোট সন্ত্রাসী দল রয়েছে, তবে  তাদের কোনো অরাজকতা সৃষ্টি করার ক্ষমতা নেই।#

পার্সটুডে// আব্দুর রহমান খান/বাবুল আখতার/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।