শরণখোলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ৫৫ জন
https://parstoday.ir/bn/news/bangladesh-i97648-শরণখোলায়_নির্বাচন_পরবর্তী_সহিংসতায়_আহত_৫৫_জন
আওয়ামীলীগের অঙ্গসংগঠন যুবলীগের বর্ধিত সভাকে কেন্দ্র করে লক্ষ্মীপুরে দু-গ্রুপের সংঘর্ষে জেলা যুবলীগের সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপুসহ উভয়পক্ষের ১৫ নেতাকর্মী আহত হয়েছে। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।আজ মঙ্গলবার দুপুরে শহরের মেঘনা রোড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ২১, ২০২১ ১২:৪২ Asia/Dhaka
  •  শরণখোলায় নির্বাচন পরবর্তী সহিংসতায়  আহত ৫৫ জন

আওয়ামীলীগের অঙ্গসংগঠন যুবলীগের বর্ধিত সভাকে কেন্দ্র করে লক্ষ্মীপুরে দু-গ্রুপের সংঘর্ষে জেলা যুবলীগের সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপুসহ উভয়পক্ষের ১৫ নেতাকর্মী আহত হয়েছে। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।আজ মঙ্গলবার দুপুরে শহরের মেঘনা রোড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ, হাসপাতাল ও দলীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ২টায় শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে জেলা যুবলীগের বর্ধিত সভার আয়োজন করা হয়। ওই বর্ধিত সভায় কেন্দ্রীয় যুবলীগের নেতৃবৃন্দ অংশ নেবার কথা।এ উপলক্ষ্যে কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানাতে সকাল থেকে শহরের বিভিন্ন সড়কে অবস্থান নেন যুবলীগের বিভিন্ন গ্রুপের নেতাকর্মীরা। দুপুর সাড়ে ১২টার দিকে মেঘনা রোড এলাকায় জেলা যুবলীগের সভাপতি একেএম সালাহউদ্দিন টিপুর সমর্থকরা ব্যানার ফেস্টুন নিয়ে কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানাতে স্লোগান দেয়। এসময় সাবেক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদ সৈয়দ নুরুল আজিম বাবরের সমর্থকরা একই এলাকায় পাল্টা মিছিল শুরু করে। এক পর্যায়ে দু-পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

এতে জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাউদ্দিন টিপু, সৈয়দ নুরুল আজিম বাবর, আবুল কাশেম, তারেক হোসেন, জামাল উদ্দিন, খোরশেদ আলম, সৌরভ হোসেন, মামুনুর রশিদ ও মো. সবুজসহ অন্তত ১৫ জন আহত হয়। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শরণখোলায়  নির্বাচন পরবর্তী সহিংসতায় ৪০ জন আহত

ওদিকে, শরণখোলায় ইউনিয়ন পরিষদের নির্বাচন পরবর্তী সহিংসতায় বসতবাড়িতে হামলা ও সংঘর্ষের ঘটনায় প্রায় ৪০ জন আহত হয়েছে। আহতদের শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

জানা গেছে, ২০শে সেপ্টেম্বার (সোমবার) শরণখোলা উপজেলার চারটি ইউনিয়নের ১টিতে চেয়ারম্যান পদে ও ৩৫টি ওয়ার্ডে সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনকে কেন্দ্র করে উত্তর সাউথখালীর ৫নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার মো. আলামিন এর নেতৃত্বে প্রতিপক্ষের ব্যবসা প্রতিষ্ঠান সহ প্রায় ১০/১২ বাড়ীতে হামলা করা হয়।

অন্যদিকে, উপজেলার জিলবুনিয়া, চালিতাবুনিয়া ,বগী,শরণখোলা,ও তাফালবাড়ীতেও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নারী পুরুষসহ প্রায় ৪০ জন গুরুতর আহত হয়ে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।#

পার্সটুডে/আবদুর রহমান খান/বাবুল আখতার/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।