বাংলাদেশ
  • চা শ্রমিকদের দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণ, আন্দোলন প্রত্যাহার

    চা শ্রমিকদের দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণ, আন্দোলন প্রত্যাহার

    আগস্ট ২৮, ২০২২ ১৫:৩২

    বাংলাদেশের চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০ টাকা বাড়িয়ে ১৭০ টাকা নির্ধারণ করায় টানা ২০ দিনের  আন্দোলন প্রত্যাহার করে আজ রোববার সকাল থেকে কাজে যোগ দিয়েছেন  শ্রমিকেরা ।  তবে হবিগঞ্জের কয়েকটি বাগানে সাপ্তাহিক ছুটি  থাকায় সেসব বাগানের শ্রমিকরা সোমবার থেকে কাজে ফিরবেন বলে জানিয়েছেন। 

  • দেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে না-স্বরাষ্ট্রমন্ত্রী, মানবতাবিরোধী অপতৎপরতায় লিপ্ত সরকার- ফখরুল

    দেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে না-স্বরাষ্ট্রমন্ত্রী, মানবতাবিরোধী অপতৎপরতায় লিপ্ত সরকার- ফখরুল

    আগস্ট ২৭, ২০২২ ১৪:২৯

    বাংলাদেশে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দাবি করেছেন, দেশে কোনো মানবাধিকার লংঘনের ঘটনা ঘটছে না। সদ্য বাংলাদেশ সফরকারি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেটের প্রতিবেদনে তা প্রমাণিত হয়েছে।

  • যশোরে বিএনপির শীর্ষ ৫ নেতার বাড়িতে ‘জয় বাংলা’ শ্লোগান দিয়ে হামলা

    যশোরে বিএনপির শীর্ষ ৫ নেতার বাড়িতে ‘জয় বাংলা’ শ্লোগান দিয়ে হামলা

    আগস্ট ২৭, ২০২২ ১২:৩১

    যশোরে বিএনপির শীর্ষ চার নেতার বাড়িতে শুক্রবার মধ্যরাতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন ও আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ মিজানুর রহমান খাঁনের বাসভবনে শুক্রবার দিবাগত রাত দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত এই হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। হামলায় ইট-পাটকেল নিক্ষেপের পাশাপাশি স্প্রাইট, সেভেনআপ, কোকাকোলার বোতলও ব্যবহার করা হয়েছে।

  • পাঠ্যসূচি থেকে ধর্মশিক্ষা বাদ দেয়ার প্রশ্নই আসে না: ডা. দীপু মনি

    পাঠ্যসূচি থেকে ধর্মশিক্ষা বাদ দেয়ার প্রশ্নই আসে না: ডা. দীপু মনি

    আগস্ট ২৭, ২০২২ ১২:১৬

    বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘শিক্ষা কারিকুলাম থেকে ধর্মশিক্ষা বাদ দেওয়া হয়নি। নতুন পাঠ্যসূচি থেকে ধর্মশিক্ষা বাদ দেয়ার যে তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে তা সঠিক নয়।

  • কাজী নজরুল ইসলামের ৪৬তম মৃত্যুবার্ষিকীতে সর্বসাধারণের শ্রদ্ধা

    কাজী নজরুল ইসলামের ৪৬তম মৃত্যুবার্ষিকীতে সর্বসাধারণের শ্রদ্ধা

    আগস্ট ২৭, ২০২২ ০৮:১৮

    যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্যদিয়ে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে কবির সমাধি সৌধে আজ (শনিবার) সকাল থেকেই বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, নজরুলচর্চাকেন্দ্রিক বিভিন্ন সংগঠন, দেশের প্রধান রাজনৈতিক সংগঠনগুলোসহ ব্যক্তিপর্যায় থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা জানাতে আসা ব্যক্তিরা সৌধে ফুল দেওয়ার পাশাপাশি প্রাঙ্গণে আবৃতি, গান, কবির স্মৃতিচারণাসহ বিভিন্ন পরিবেশনা করেন।

  • চা শ্রমিকদের ধর্মঘট অব্যাহত: শনিবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক

    চা শ্রমিকদের ধর্মঘট অব্যাহত: শনিবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক

    আগস্ট ২৬, ২০২২ ১৪:১৯

    দৈনিক মজুরী ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা নির্ধারন করার দাবিতে বাংলাদেশের ১৬৭টি চা বাগানের শ্রমিকদের ধর্মঘট আজ ১৪তম দিনের মতো অব্যাহত রয়েছে। তবে আজ (শুক্রবার) শ্রমিকদের সভা–সমাবেশ বা বিক্ষোভের মতো কোনো কর্মসূচি পালন করতে দেখা যায়নি। বাগান মালিকদের সঙ্গে আগামীকাল (শনিবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে ইতিবাচক ফলাফলের আশা করছেন শ্রমিকরা।

  • সরকার পতনই বিএনপির লক্ষ্য- ফখরুল: অস্তিত্ব টেকাতে নির্বাচনে আসতে হবে- কাদের

    সরকার পতনই বিএনপির লক্ষ্য- ফখরুল: অস্তিত্ব টেকাতে নির্বাচনে আসতে হবে- কাদের

    আগস্ট ২৬, ২০২২ ১২:৫০

    'সরকার পতনই বিএনপির একমাত্র লক্ষ্য’–এমন স্পষ্ট মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

  • রোহিঙ্গা সমস্যা সমাধানে সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ: মির্জা ফখরুল

    রোহিঙ্গা সমস্যা সমাধানে সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ: মির্জা ফখরুল

    আগস্ট ২৫, ২০২২ ১৩:১৩

    মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা দমন-পীড়নের ৫ বছর পূর্তি দিবস আজ। দিনটিকে 'কালো দিবস' আখ্যা দিয়ে গণহত্যা দিবস হিসেবে পালন করে আসছেন বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারা। এ উপলক্ষে আজ (বৃহস্পতিবার) সকাল ১০টার দিকে কক্সবাজারের উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পসহ বিভিন্ন কাম্পে ‘হোপ ইজ হোম’ শীর্ষক প্রচার সমাবেশ আয়োজন করেছেন রোহিঙ্গারা।

  • শ্রীমঙ্গলে চা-শ্রমিকদের স্কুলপড়ুয়া সন্তানদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

    শ্রীমঙ্গলে চা-শ্রমিকদের স্কুলপড়ুয়া সন্তানদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

    আগস্ট ২৫, ২০২২ ১১:৪২

    দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে চলমান চা-শ্রমিকদের ধর্মঘটের প্রতি সমর্থন জানিয়ে তাদের স্কুলপড়ুয়া সন্তানেরা আজ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানববন্ধন ও প্রতিবাদ সভা আয়োজন করেছে। আজ (বৃহস্পতিবার) সকালে স্থানীয় কয়েকটি বিদ্যালয়ের ক্লাস বর্জন করে প্রায় দুই হাজার শিক্ষার্থী উপজেলার খেজুরিছড়া চা-বাগানের দুর্গামন্দিরের সামনের রাস্তায় জড়ো হয়ে তাদের দাবি তুলে ধরে। এই শিক্ষার্থীদের মা-বাবারা চা-বাগানে শ্রমিক হিসেবে কাজ করেন।