-
‘বেহেশত’ থেকে সত্যটাই বলে দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী: রিজভীর মন্তব্য
আগস্ট ১৯, ২০২২ ০৯:২৩বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘বেহেশত’ থেকে তো আর মিথ্যা কথা বলা যায় না তাই সত্যটাই বলে দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
-
শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে ভারতকে অনুরোধ করেছি: পররাষ্ট্রমন্ত্রী
আগস্ট ১৮, ২০২২ ১৯:২৭শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে টিকিয়ে রাখতে যা যা করা দরকার, তা করতে ভারত সরকারকে অনুরোধ করেছেন বলে জানিয়েছেন করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
-
দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে চা শ্রমিকদের ধর্মঘট অব্যাহত: বিশ্লেষক প্রতিক্রিয়া
আগস্ট ১৮, ২০২২ ১৪:৫৩দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে বাংলাদেশের চা শ্রমিকদের ধর্মঘট গত পাঁচ দিন ধরে অব্যাহত রয়েছে।
-
ক্রেন চালাচ্ছিলেন সহকারী, চালকেরও ছিল না লাইসেন্স: র্যাব
আগস্ট ১৮, ২০২২ ১০:২১র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) জানিয়েছে, রাজধানীর উত্তরায় প্রাইভেটকারের ওপর যে ক্রেন থেকে গার্ডার পড়ে একই পরিবারের পাঁচ জন নিহত হয়েছে, সে ক্রেনটি চালাচ্ছিলেন চালকের সহকারী। তাঁর নাম রাকিব হোসেন (২৩)। ওই ব্যক্তির ক্রেন চালানোর লাইসেন্স ছিল না।
-
গাজীপুরে প্রাইভেটকার থেকে শিক্ষক দম্পতির মরদেহ উদ্ধার
আগস্ট ১৮, ২০২২ ০৭:৩৭বাংলাদেশের গাজীপুর মহানগরের গাছার দক্ষিণ খাইলকুর এলাকা থেকে নিখোঁজ শিক্ষক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (বৃহস্পতিবার) ভোরে স্থানীয় বগারটেক এলাকায় প্রাইভেটকারের ভেতর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
-
আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জের উদ্যোগে চিঠি লেখা প্রতিযোগিতা-২০২২
আগস্ট ১৭, ২০২২ ১৫:১২বর্তমান বিশ্বে বাংলাদেশ, ভারত ও অন্যান্য অঞ্চলের বাংলাভাষীদের মধ্যে রেডিও তেহরান বাংলা বিভাগের জনপ্রিয়তা আকাশচুম্বী। দিনকে দিন আন্তর্জাতিক এ বেতারের শ্রোতাসংখ্যা বেড়েই চলছে। বাংলাদেশের কিশোরগঞ্জ ও নরসিংদী জেলায় সম্প্রতি বেশ কিছু নতুন শ্রোতা তৈরি হয়েছে।
-
'গ্যাস অনুসন্ধান না করে হাত গুটিয়ে বসে থাকাতেই আজকের পরিস্থিতি'
আগস্ট ১৭, ২০২২ ১৪:৫৬বাংলাদেশের জ্বালানি বিশেষজ্ঞ এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা বলেছেন, বর্তমান জ্বালানি সংকট আকস্মিক নয়। নিজস্ব জ্বালানি সক্ষমতা তৈরির বদলে সরকার হাত গুটিয়ে বসে থাকায় এই সংকট দেখা দিয়েছে। দেশের গ্যাসক্ষেত্রে প্রচুর সম্ভাবনা থাকার পরও উত্তোলন না করে একটি গোষ্ঠীকে লুটপাটের সুযোগ করে দেওয়া হয়েছে। সরকার ইচ্ছে করেই দেশীয় গ্যাস উত্তোলনে নজর দেয়নি বলে মনে করেন বিশেষজ্ঞগণ।
-
বাম গণতান্ত্রিক দলের ডাকা ২৫ আগস্টের হরতালে বিএনপি’র সমর্থন
আগস্ট ১৭, ২০২২ ১৪:২১আগামী ২৫ আগস্ট বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতালে সমর্থন জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। আজ (বুধবার) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সমর্থনের কথা জানান।
-
গার্ডারকাণ্ডে শেখ হাসিনা মর্মাহত: দোষীদের শাস্তির আওতায় আনার নির্দেশ
আগস্ট ১৬, ২০২২ ১৪:০০বাংলাদেশের রাজধানীর উত্তরায় নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার চাপায় ৫ জন নিহত হওয়ার ঘটনা তদন্ত করে দোষীদের খুঁজে বের করতে এবং শাস্তির আওতায় আনতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
-
২৫ আগস্ট বাম জোটের হরতাল, মানুষ কষ্ট পেলে আমারও কষ্ট হয়- হাসিনা
আগস্ট ১৬, ২০২২ ১৩:৩০বাংলাদেশে জ্বালানি তেল, ইউরিয়া সারের দাম ও পরিবহন ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবিতে আগামী ২৫ আগস্ট সারা দেশে অর্ধ দিবস হরতালের ডাক দিয়েছে বাম জোট। আজ (মঙ্গলবার) রাজধানীর পল্টন মোড়ে আয়োজিত এক সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।