‘হরমুজ প্রণালী’ জাতীয় স্বার্থ রক্ষায় ইরানের কৌশলগত হাতিয়ার
https://parstoday.ir/bn/news/iran-i160814-হরমুজ_প্রণালী’_জাতীয়_স্বার্থ_রক্ষায়_ইরানের_কৌশলগত_হাতিয়ার
পার্সটুডে- ইরানের নীতি নির্ধারণীপরিষদের সদস্য সদস্য হরমুজ প্রণালীর কৌশলগত গুরুত্বের কথা উল্লেখ করে বলেছেন, এই জলপথটি ইসলামী প্রজাতন্ত্র ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ শক্তির মাধ্যম। তিনি বলেছেন: "আমরা আমাদের অন্যতম অনস্বীকার্য সম্পদ, অর্থাৎ হরমুজ প্রণালীর ওপর নির্ভর করি এবং কোনো অবস্থাতেই এই প্রণালীকে হাত ছাড়া করা উচিত হবে না।"
(last modified 2026-06-28T09:36:44+00:00 )
জুন ২৮, ২০২৬ ১৫:৩৩ Asia/Dhaka
  • ইরানের নীতি নির্ধারণীপরিষদের সদস্য মোহাম্মদ হোসেন সাফার
    ইরানের নীতি নির্ধারণীপরিষদের সদস্য মোহাম্মদ হোসেন সাফার

পার্সটুডে- ইরানের নীতি নির্ধারণীপরিষদের সদস্য সদস্য হরমুজ প্রণালীর কৌশলগত গুরুত্বের কথা উল্লেখ করে বলেছেন, এই জলপথটি ইসলামী প্রজাতন্ত্র ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ শক্তির মাধ্যম। তিনি বলেছেন: "আমরা আমাদের অন্যতম অনস্বীকার্য সম্পদ, অর্থাৎ হরমুজ প্রণালীর ওপর নির্ভর করি এবং কোনো অবস্থাতেই এই প্রণালীকে হাত ছাড়া করা উচিত হবে না।"

ইরানিয়ান ব্রডকাস্টিং এজেন্সিকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, ইরানের নীতি নির্ধারণীপরিষদের সদস্য মোহাম্মদ হোসেন সাফার হারান্দি, ইরানের টেলিভিশনে দেয়া সাক্ষাতে হরমুজ প্রণালীকে ঘিরে সাম্প্রতিক ঘটনাবলীর প্রসঙ্গে বলেছেন: পররাষ্ট্রনীতি, সামরিক বিষয় এবং জনমত- এই সকল ক্ষেত্রের সাথে সংশ্লিষ্ট ইরানি কর্মকর্তারা এই জলপথের গুরুত্ব সম্পর্কে পুরোপুরি অবগত এবং এর ভিত্তিতেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

হরমুজ প্রণালীর কৌশলগত গুরুত্বের কারণ এ পথের প্রতি বিরোধী পক্ষগুলোর দৃষ্টি আকর্ষণ করেছে উল্লেখ করে তিনি বলেন: হরমুজ প্রণালীর সংবেদনশীল অবস্থান অনুধাবন করার পর, শত্রু সামরিক হুমকি, রাজনৈতিক চাপ এবং উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে এই কৌশলগত সুবিধাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করেছিল, কিন্তু ইরানি কর্মকর্তাদের সঠিক সচেতনতা এবং সমন্বিত সিদ্ধান্ত গ্রহণ এই লক্ষ্যগুলোর বাস্তবায়নকে প্রতিহত করেছে।

হরমুজ প্রণালীর আইনি ও ভৌগোলিক অবস্থানের কথা উল্লেখ করে সাফার হেরান্দি জোর দিয়ে বলেন: শত্রুরা চক্রান্তের মাধ্যমে ইরানের কাছ থেকে এই সুযোগ এবং স্বাভাবিক সম্ভাবনা কেড়ে নিতে চায়। তিনি আরও বলেন: যারা আন্তর্জাতিক আইন জানেন এবং পড়ান, তারা ভালোভাবেই অবগত আছেন যে, এমন ভৌগোলিক অবস্থানে অবস্থিত এবং এমন সীমাবদ্ধতাযুক্ত একটি জলপথের অধিকারী কোনো দেশের একটি স্বাভাবিক অধিকার রয়েছে। তার মতে, হরমুজ প্রণালীর বেশিরভাগ অংশ ইরান ও ওমানের আঞ্চলিক জলসীমায় অবস্থিত এবং এটি এই কৌশলগত পথের উপর ইরানের স্বাভাবিক অধিকারকে নিশ্চিত করে।#

পার্সটুডে/এমআরএইচ/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।