-
জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের সাফল্য ঈর্ষণীয়: র্যাব ডিজি
জুলাই ০১, ২০২২ ১৪:০৫বাংলাদেশের রাজধানীর কুটনৈতিক এলাকা হিসেবে পরিচিত গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ৬ বছর পুর্তি উপলক্ষে আজ সকাল সাড়ে ৭টায় ওই ভবনের সামনে হামলায় নিহত ব্যক্তিদের উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দূতাবাসের কর্মকর্তারা এবং নিহতদের স্বজনেরা।
-
বাংলাদেশে করোনায় আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ১৮৯৭: স্বাস্থ্য অধিদপ্তর
জুলাই ০১, ২০২২ ১৩:৫৭বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময় ১ হাজার ৮৯৭ করোনা রোগী শনাক্ত হয়েছেন। আগের দিন করোনায় মৃত্যু হয়েছিল চারজনের। আর করোনা শনাক্ত হয়েছিল ২ হাজার ১৮৩ জনের।
-
উত্তরের জনপদে ফের বন্যার আশঙ্কা; ডুবছে কুড়িগ্রামের চরাঞ্চল
জুলাই ০১, ২০২২ ১২:২৪স্মরণকালের ভয়াবহ বন্যা পরিস্থিতি সামলে দিয়ে উঠতে পারেনি সিলেট ও সুনামগঞ্জের মানুষ। জমে থাকা বন্যার পানি ধীরে ধীরে নামলেও বসবাসের উপযোগী না হওয়ায় এখনও অনেক মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে। এই পরিস্থিতির মধ্যেই আবারও ভরা মৌসুমের বৃষ্টি শুরু হয়েছে। দ্রুত বাড়ছে নদ-নদীর পানি।
-
বাংলাদেশের জাতীয় সংসদে ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট পাস
জুন ৩০, ২০২২ ১৮:৪১বাংলাদেশের জাতীয় সংসদে আগামী ২০২২-২৩ অর্থবছরের জন্য প্রস্তাবিত ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট পাস হয়েছে। এই বাজেটে ঘাটতি ২ লাখ ৪৫ হাজার ৬৪ কোটি টাকা।
-
কুলাউড়ায় বন্যার্তদের মাঝে ওরাইসন চ্যারিটেবল ট্রাস্টের ত্রাণ বিতরণ
জুন ৩০, ২০২২ ১৪:১৯সিলেটের মৌলভীবাজারের কুলাউড়ায় ওরাইসন চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে দুই শতাধিক বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে।
-
সুনামগঞ্জে ২৪ ঘণ্টায় ১৮৫ মিলিমিটার বৃষ্টিপাত, নতুন করে বন্যার আশঙ্কা
জুন ৩০, ২০২২ ১২:১৩বাংলাদেশের সুনামগঞ্জে বন্যাদুর্গতরা বাড়িঘরে ফিরতে না ফিরতেই নতুন করে বন্যার আতঙ্কে দেখা দিয়েছে। গত ১৪ দিন ধরে বন্যার পানির সঙ্গে যুদ্ধ করছেন জেলার ৯০ ভাগ পানিবন্দি মানুষ। বন্যা কবলিত গ্রামবাসীরা গবাদিপশু, ধান চাল ও নিজেদের জীবন নিয়ে নিরাপদ আশ্রয়ের দিকে যেতে দেখা গেছে। এ অবস্থায় জেলায় গত ২৪ ঘণ্টায় ১৮৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ফলে জেলার সব নদ-নদীর পানি আবারও বৃদ্ধি পাচ্ছে। টানা বৃষ্টিতে আতঙ্ক আর উৎকণ্ঠায় সময় পার করছে মানুষ।
-
নড়াইলে শিক্ষক লাঞ্ছিত. বিচারবিভাগীয় তদন্ত চেয়ে রিট: সাভারে প্রভাষক হত্যার প্রতিবাদে মানববন্ধন
জুন ৩০, ২০২২ ০৯:৫৬নড়াইল সদর উপজেলার মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে নড়াইলের কলেজ শিক্ষক স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা পরানোর ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
-
ইভিএম প্রসঙ্গে ইসির সঙ্গে রাজনৈতিক দলের সংলাপ: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিক্রিয়া
জুন ২৯, ২০২২ ১২:১৩বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের প্রয়োজন বলে আবারো গুরুত্বারোপ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি জানান, ঈদুল আজহার পর রাজনৈতিক দলগুলোর সাথে রাজনৈতিক সংলাপ শুরু করা হবে।
-
আশুলিয়ায় শিক্ষককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত শিক্ষার্থীর বাবা আটক
জুন ২৯, ২০২২ ১১:৩৩বাংলাদেশের রাজধানী ঢাকার উপকণ্ঠে সাভারের আশুলিয়ায় একজন শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত স্কুলছাত্র আশরাফুল ইসলাম জিতুর বাবা উজ্জ্বল হাজীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার মধ্যরাতে কুষ্টিয়ার কুমারখালী থেকে তাঁকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত স্কুলছাত্র এখনো পলাতক।
-
অবিলম্বে ছাত্রদল নেতা সাইফকে জনসম্মুখে হাজির করুন: মির্জা ফখরুল
জুন ২৮, ২০২২ ১০:১৪বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ (মঙ্গলবার) এক বিবৃতিতে বলেছেন, রাষ্ট্র পরিচালনার সব ক্ষেত্রে নিজেদের ব্যর্থতা আড়াল করতে এবং ভয়াবহ আওয়ামী দুঃশাসন টিকিয়ে রাখতেই সরকার বিরোধীদল ও মতকে দমনে এখন আরও হিংস্র রূপ ধারণ করেছে।