-
বাংলাদেশে করোনার উপধরন শনাক্ত, ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণ ৮৭৪
জুন ২১, ২০২২ ১৫:১৩বাংলাদেশে সম্প্রতি করোনা সংক্রমণ বৃদ্ধির ধারায় নতুন করে দুই ব্যক্তির শরীরে করোনাভাইরাসের অমিক্রন ধরনের নতুন উপধরনের (সাব ভেরিয়েন্ট) উপস্থিতি শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া দুজনই পুরুষ। তাঁদের একজন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। আরেকজনকে বাসাতেই চিকিৎসা দেওয়া হচ্ছে।
-
বাংলাদেশের বিভিন্ন স্থানে বন্যার্তদের দুর্ভোগ চরমে: সিলেটে ২২ জনের প্রাণহানি
জুন ২১, ২০২২ ১৩:০৯বাংলাদেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের সব নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় এসব অঞ্চলে বন্যার বিস্তৃতি বাড়ছে। অন্যদিকে সিলেটসহ বিভিন্ন স্থানে বন্যার্তদের দুর্ভোগ চরমে উঠেছে।
-
বন্যা পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তার কিছু নেই: সিলেটে শেখ হাসিনা
জুন ২১, ২০২২ ১১:৩৪বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মর্মে আস্বস্ত করেছেন যে, চলমান বন্যা পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। কারণ, এই পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের ব্যবস্থা নিয়েছে।
-
তিন সপ্তাহ পর বাংলাদেশে ফের করোনায় মৃত্যুর খবর: বাড়ছে সংক্রমণ
জুন ২০, ২০২২ ১৩:৫৪বাংলাদেশে করোনা সংক্রমণের অনেকটা স্থিতিশীল অবস্থায় মাঝে গত তিন সপ্তাহের মধ্যে গতকাল একজনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে গত ৩০ মে একজনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়িয়েছে ২৯ হাজার ১৩২ জনে। সেই সাথে বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা।
-
ভয়াবহ মানবিক বিপর্যয়ের শিকার সিলেটবাসী, ৩ জেলাকে ‘বন্যাদুর্গত’ ঘোষণার দাবি
জুন ২০, ২০২২ ১৩:৪৩বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। এসব অঞ্চলের সব প্রধান নদ-নদীর পানির উচ্চতা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, ‘দেশের চারটি প্রধান নদী অববাহিকার মধ্যে দুটিতে পানি এখন বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ২০০৪ সালের বন্যার পর থেকে এটি হচ্ছে সবচেয়ে খারাপ পরিস্থিতি।
-
‘চলো চলো আরাকান চলো’ শ্লোগানে প্রকম্পিত কক্সবাজারের রোহিঙ্গা শিবির
জুন ১৯, ২০২২ ১৩:৪৪‘চলো চলো আরাকান চলো’ শ্লোগানে সোচ্চার হয়ে কক্সবাজারের আশ্রিত রোহিঙ্গারা স্বেচ্ছায় নিজ দেশ মিয়ানমারের আরাকান (রাখাইন) রাজ্যে ফিরে যাবার দাবিতে আজ (রবিবার) সকালে মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছে।
-
সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির ‘কিছুটা’ উন্নতি, বাড়ছে যমুনার পানি
জুন ১৯, ২০২২ ১০:৫৫স্মরণকালের ভয়াবহ বন্যাকবলিত সিলেট-সুনামগঞ্জের পরিস্থিতির ‘কিছুটা’ উন্নতি হয়েছে। গতরাত থেকে আজ (রোববার) সকাল পর্যন্ত বৃষ্টিপাত কম হওয়ায় কিছু জায়গায় পানি কমেছে।
-
মিয়ানমারে ফেরার দাবিতে কক্সবাজারে রোহিঙ্গাদের বিক্ষোভ-সমাবেশ
জুন ১৯, ২০২২ ০৭:৩৮মিয়ানমারের রাখাইন থেকে বিতাড়িত রোহিঙ্গারা নিজ দেশে ফিরে যেতে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৪টি ক্যাম্পে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।
-
১২২ বছরের ইতিহাসে সিলেট ও সুনামগঞ্জে এমন বন্যা হয়নি: ত্রাণ প্রতিমন্ত্রী
জুন ১৮, ২০২২ ১৫:৩১বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, বন্যাকবলিত এলাকার মধ্যে সিলেট ও সুনামগঞ্জে ভয়াবহ অবস্থা বিরাজ করছে। বলা হচ্ছে, ১২২ বছরের ইতিহাসে সিলেট ও সুনামগঞ্জে এমন বন্যা হয়নি। এই দুই জেলাসহ দেশের ১০ জেলার ৬৪ উপজেলা বন্যাকবলিত হয়েছে।
-
সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতি ভয়াবহ: রেল যোগাযোগ বন্ধ, বিদ্যুৎ বিচ্ছিন্ন
জুন ১৮, ২০২২ ১২:৫৪সীমান্তে ওপার থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। দ্রুত অবনতি হচ্ছে উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতি। এরই মধ্যে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, বাংলাদেশে বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে। আগামী দুই দিনের মধ্যে দেশের উত্তর ও মধ্যাঞ্চলের আরও ১৭টি জেলা বন্যায় আক্রান্ত হতে পারে।