বাংলাদেশ
  • 'বাংলাদেশের মাথাপিছু আয় ২,৮২৪ ডলার,  প্রবৃদ্ধির হার ৭ দশমিক ২৫ শতাংশ'

    'বাংলাদেশের মাথাপিছু আয় ২,৮২৪ ডলার,  প্রবৃদ্ধির হার ৭ দশমিক ২৫ শতাংশ'

    মে ১০, ২০২২ ২০:২০

    বাংলাদেশের পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানিয়েছেন,  সাময়িক হিসাব অনুযায়ী ২০২১-২২ অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধির হার দাড়িয়েছে শতকরা ৭ দশমিক ২৫ শতাংশে।  আর  মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৪১ হাজার ৪৭০ টাকা (২ হাজার ৮২৪ মার্কিন ডলার) । আগের বছর  (২০২০-২১) মাথাপিছু আয় ছিল ২ লাখ ১৯ হাজার ৭৩৮ টাকা ( ২ হাজার ৫৯১ মার্কিন ডলার)।

  • নির্দলীয় সরকারের অধীন ছাড়া কোনো তামাশার নির্বাচনে অংশ নেব না:  ইসলামি আন্দোলন

    নির্দলীয় সরকারের অধীন ছাড়া কোনো তামাশার নির্বাচনে অংশ নেব না: ইসলামি আন্দোলন

    মে ১০, ২০২২ ১৩:৩০

    আগামি জাতীয় নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যাবহার করার ব্যাপারে সরকারে দলের পক্ষ থেকে উৎসাহ দেখা গেলেও বিরোধী দল এতে রাজী নয়।

  • ঘূর্ণিঝড় ‘অশনি’: সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত

    ঘূর্ণিঝড় ‘অশনি’: সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত

    মে ০৯, ২০২২ ১৪:০০

    বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘অশনি’ আজ দুপুর নাগাদ বাংলাদেশ থেকে এক হাজার কিলোমিটার দূরে অবস্থান করছিল। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘অশনি' পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে।

  • বাজারে সয়াবিন তেলের সংকট সৃষ্টির জন্য মিলার-ব্যবসায়ীদের দোষলেন বাণিজ্যমন্ত্রী

    বাজারে সয়াবিন তেলের সংকট সৃষ্টির জন্য মিলার-ব্যবসায়ীদের দোষলেন বাণিজ্যমন্ত্রী

    মে ০৯, ২০২২ ১৩:২২

    রোজা শেষে দাম বাড়বে জেনেই অবৈধভাবে মজুত করে বাজারে সয়াবিন তেলের সংকট সৃষ্টি করেছেন মিলার থেকে শুরু করে খুচরা ব্যবসায়ীরা-এমনটি ব্যাখ্যা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

  • বাদাম তেল খাওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

    বাদাম তেল খাওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

    মে ০৮, ২০২২ ১৩:৫৫

    বাজারে ভোজ্যতেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাদাম তেল খাওয়ার পরামর্শ দিয়েছেন । আজ বিকাল সাড়ে পাঁচটার পর গণভবনে অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, আমাদের দেশে এক সময় বাদামের তেল হতো। সেই তেল দিয়েই ভাজাপোড়া হতো। আমাদের সেদিকে আবার দৃষ্টি দিতে হবে।

  • টিটিই শফিকুল ইসলামের বরখাস্ত আদেশ প্রত্যাহার

    টিটিই শফিকুল ইসলামের বরখাস্ত আদেশ প্রত্যাহার

    মে ০৮, ২০২২ ১৩:৩৯

    ঈশ্বরদী থেকে বিনা টিকেটে রেল ভ্রমণ করে ব্যাপক আলোচনার সুত্রাপাতকারী সেই তিন যাত্রীর পরিচয় পাওয়া গেছে। এরা রেলমন্ত্রী নূরুল ইসলামের আত্মীয়। আত্মীয় পরিচয় দিয়ে বিনা টিকেটে রেল ভ্রমণ  এবং  সংশ্লিষ্ট  টিকেট পরিদর্শককে সাময়িকভাবে বরখাস্ত করার ঘটনাটি নিয়ে সমালোচনার মুখে রেলমন্ত্রী নুরুল ইসলাম গতকাল গনমাধ্যমকে  বলেছেন, ওই তিনজন তার  আত্মীয় নন এবং তিনি তাদের চেনেন না।

  • ভেঙে দেওয়া হচ্ছে গুলিস্থানের হকার্স মার্কেটের অবৈধ দোকান

    ভেঙে দেওয়া হচ্ছে গুলিস্থানের হকার্স মার্কেটের অবৈধ দোকান

    মে ০৮, ২০২২ ১২:২৬

    রাজধানীর গুলিস্থানের বঙ্গবন্ধু এভিনিউ হকার্স মার্কেটে অবৈধ দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। রোববার (৮ মে) দুপুরে গুলিস্থানের হকার্স মার্কেটের অবৈধ অস্থায়ী দোকান উচ্ছেদ অভিযান শুরু করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। অভিযানটি পরিচালনা করছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামান।

  • টাকা দিলে সোনার দোকানে সোনা পাওয়া যায় কিন্তু তেল পাওয়া যাবে না: তেল বিক্রেতা

    টাকা দিলে সোনার দোকানে সোনা পাওয়া যায় কিন্তু তেল পাওয়া যাবে না: তেল বিক্রেতা

    মে ০৭, ২০২২ ১৫:৪৯

    নতুন দাম নির্ধারণের পরও রাজধানীর বাজারে ভোজ্যতেলের সংকট কাটেনি। এতে হতাশ ক্রেতা-বিক্রেতা। এদিকে ডিলাররা বলছেন, রোববার (৮ মে) থেকে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। তবে অর্থনীতিবিদরা বলছেন, ব্যবসায়ীদের কারসাজি বন্ধ হলে দাম আরও কম হতো। বৃহস্পতিবার (০৫ মে) সয়াবিন ও পাম তেলের নতুন দাম সমন্বয়ের দুইদিন পরও বাজারে মিলছে না সয়াবিন তেল।

  • তারা রেল মন্ত্রীর আত্মীয় নন, টিটিকে বিভাগীয় কার্যালয়ে তলব

    তারা রেল মন্ত্রীর আত্মীয় নন, টিটিকে বিভাগীয় কার্যালয়ে তলব

    মে ০৭, ২০২২ ১৪:১৩

    রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের আত্মীয় পরিচয় দেওয়া তিনজন যাত্রী বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ সংস্লিষ্ট টিটিইকে বরখাস্ত করা প্রসঙ্গে নিয়ে ব্যাপক আলোচনার প্রেক্ষাপটে আজ শনিবার রেলমন্ত্রী সাংবাদিকদের জানান তিনি ওই তিন যাত্রীকে চেনেন না। তাদের সঙ্গে তার কোনোও সম্পর্ক নেই।