-
বাংলাদেশের ২০ লাখ মানুষ ক্যান্সারে ভুগছে, চিকিৎসাব্যবস্থা অপর্যাপ্ত
ফেব্রুয়ারি ০৪, ২০২২ ১৫:১৫বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে দ্য গ্লোবাল ক্যান্সার অবজারভেটরি ২০২০ সালে ক্যান্সার বিষয়ে অনুমাননির্ভর এক তথ্য প্রকাশ করে জানিয়েছিল যে, বাংলাদেশে প্রতিবছর দেড় লাখ মানুষ নতুন করে ক্যান্সারে আক্রান্ত হয়। আর ক্যান্সারে প্রতিবছর মারা যায় ১ লাখ ৮ হাজারের বেশি মানুষ। নিজস্ব কোনো পরিসংখ্যান না থাকায় জনস্বাস্থ্যবিদেরা এই তথ্যই ব্যবহার করছেন।
-
বাংলাদেশে বায়ুদূষণে শীর্ষে গাজীপুর: ব্যবস্থা গ্রহণের সুপারিশ
ফেব্রুয়ারি ০৩, ২০২২ ১৭:০৩বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে বায়ুদূষণের শীর্ষে রয়েছে গাজীপুর। এরপরের অবস্থানে রয়েছে ঢাকা শহর। বাংলাদেশের বায়ুদূষণ প্রসঙ্গে স্টামফোর্ড বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।
-
চলমান বিধিনিষেধ আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বলবৎ
ফেব্রুয়ারি ০৩, ২০২২ ১৬:১৬করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ বৃহস্পতিবার বিধিনিষেধ বাড়িয়ে এক প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
-
রিয়াজের শ্বশুরের আত্মহত্যার ভিডিও ৬ ঘণ্টার মধ্যে সরানোর নির্দেশ হাইকোর্টের
ফেব্রুয়ারি ০৩, ২০২২ ১০:২৯বাংলাদেশের মডেল মুশফিকা তিনার বাবা ও চিত্রনায়ক রিয়াজের শ্বশুর আবু মহসিন খানের (৫৮) আত্মহত্যার ভিডিওটি ৬ ঘণ্টার মধ্যে সব সামাজিক যোগাযোগের মাধ্যম থেকে অপসারণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এছাড়া এই ভিডিও যেকোনো ধরনের ইলেকট্রনিক মাধ্যমে প্রচারের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
-
বান্দরবানে গোলাগুলিতে এক সেনা কর্মকর্তা ও ও তিন সন্ত্রাসী নিহত
ফেব্রুয়ারি ০৩, ২০২২ ০৮:৩১বাংলাদেশের বান্দরবান জেলার রুমা উপজেলায় গোলাগুলির ঘটনায় সেনাবাহিনীর এক কর্মকর্তা এবং তিন সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আরও এক সেনাসদস্য আহত হয়েছেন।
-
আইআরআইবি ফ্যান ক্লাব ও ভয়েস অব ডি-এক্সিং-এর কুইজ প্রতিযোগিতার ফল প্রকাশ
ফেব্রুয়ারি ০২, ২০২২ ১৭:০৫আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জ এবং ভয়েস অব ডি-এক্সিং-এর যৌথ উদ্যোগে জানুয়ারি মাসে অনুষ্ঠিত অনলাইন কুইজ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়েছে।
-
যুক্তরাষ্ট্রের বিভিন্ন দফতরে বিএনপির চিঠি: আওয়ামী লীগের তীব্র প্রতিক্রিয়া
ফেব্রুয়ারি ০২, ২০২২ ১৫:২৭মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন দফতরে চিঠি দেওয়ার কথা স্বীকার করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্য দিয়েছেন তার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ (বুধবার) সচিবালয়ে ব্রিফিং করে বিএনপিকে নতজানু, ভঙ্গুর এবং পরনির্ভর একটি রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন।
-
বাংলাদেশে ৭ দিনে করোনার সংক্রমণ এক লাখ: শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ২ সপ্তাহ বৃদ্ধি
ফেব্রুয়ারি ০২, ২০২২ ১৪:৪৭করোনা ভাইরাসের অতি সংক্রামক ওমিক্রনের ত্রাস চলছে বাংলাদেশে। ঘরে ঘরে মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। তাদের কেউ পরীক্ষা করাচ্ছেন আর কেউ করাচ্ছেন না। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। গত এক সপ্তাহে বেড়েছে মৃত্যুও।
-
ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে আ.লীগের ১১৭ চেয়ারম্যান প্রার্থী জয়ী
ফেব্রুয়ারি ০১, ২০২২ ১৬:৪৬বাংলাদেশে ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা ১১৭টি ইউনিয়নে জয়ী হয়েছেন। স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন ৯৫টিতে। এছাড়া, জাতীয় পার্টি ৩টি ও জেপি ১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে জয় পেয়েছে। আজ (মঙ্গলবার) নির্বাচন কমিশন (ইসি) ষষ্ঠ ধাপের একীভূত ফলাফলের তথ্য জানিয়েছে।
-
আন্দোলনের অংশ হিসেবেই উন্নয়ন সহযোগীদের সমর্থন চায় বিএনপি: ফখরুল
ফেব্রুয়ারি ০১, ২০২২ ১৬:২০বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, তাদের আন্দোলন সংগ্রামের অংশ হিসেবেই দেশের উন্নয়ন সহযোগীদের সমর্থন চায়। বিএনপি মানবাধিকার লঙ্ঘন বন্ধ চায়। একইসঙ্গে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে দেশি-বিদেশি অংশীদারদের সরকারের সব অপকর্ম সম্পর্কে অবগত করে রাখতে চায়।