-
নারায়ণগঞ্জে পুড়ে যাওয়া পোশাক কারখানায় তল্লাশি, অগ্নিদগ্ধ কাউকে পাওয়া যায়নি
জানুয়ারি ২৯, ২০২২ ১০:৫৪নারায়ণগঞ্জের বন্দরে আগুনে পুড়ে যাওয়া জাহিন নিটওয়্যার পোশাক কারখানার চারটি ভবনে তল্লাশি চালিয়ে অগ্নিদগ্ধ কাউকে পাওয়া যায়নি। আজ (শনিবার) সকালে ফায়ার সার্ভিসের কর্মীরা অগ্নিনির্বাপণ কাজ শেষে পুরো চারটি ভবন তল্লাশি চালিয়ে হতাহত কারও খবর জানাতে পারেননি।
-
সিইসি নুরুল হুদাকে বিচারের মুখোমুখি হতে হবে: সংবাদ সম্মেলনে সুজন
জানুয়ারি ২৯, ২০২২ ১০:৪৩সুশাসনের জন্য নাগরিক (সুজন) এবং এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদারের বিরুদ্ধে ‘মিথ্যাচার’ করায় বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের কথা ভাবছে সংগঠনটির নেতারা।
-
নতুন সভাপতি ইলিয়াস কাঞ্চন, সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের হ্যাটট্রিক
জানুয়ারি ২৯, ২০২২ ০৭:৩৯বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের প্রাথমিক ফলাফলে পদে ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক পদে জায়েদ খান জয়লাভ করেছেন। এ নিয়ে টানা তিন বার সাধারণ সম্পাদক পদে জিতলেন জায়েদ খান।
-
পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রংপুরে; বিপর্যস্ত উত্তরের জনজীবন
জানুয়ারি ২৮, ২০২২ ১৬:২১মাঘের কনকনে শীত আর হিমেল হাওয়ায় কাঁপছে বাংলাদেশের রংপুর অঞ্চল। বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। তাপমাত্রা আরও নেমে যাওয়ার শঙ্কা আছে। সব মিলিয়ে অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরের জনজীবন।
-
নারায়ণগঞ্জের পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
জানুয়ারি ২৮, ২০২২ ১৬:১৮বাংলাদেশের হোসিয়ারী নগরী নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একটি রপ্তানিমুখী পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণের প্রচেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট।
-
জাতীয় সংসদে নির্বাচন কমিশন আইন ২০২২ পাশ; বিএনপি'র প্রত্যাখ্যান
জানুয়ারি ২৮, ২০২২ ১৬:০৪বাংলাদেশের জাতীয় সংসদে গতকাল বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বহুল আলোচিত নির্বাচন কমিশন আইন ২০২২ পাশ করা হয়েছে উপস্থিত সদস্যদের কন্ঠভোটে ।
-
নির্বাচন কমিশন আইন পাশের বিরুদ্ধে দেশব্যাপী বাম জোটের বিক্ষোভের ডাক: সাতটি আপত্তি উত্থাপন
জানুয়ারি ২৭, ২০২২ ১৬:৫৫জাতীয় সংসদে নতুন একটি নির্বাচন কমিশন আইন পাশের বিরুদ্ধে বাম জোট আগামী ২৯ জানুয়ারি (শনিবার ) দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে। আজ সকালে মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে বাম জোট আয়োজিত ‘প্রস্তাবিত নির্বাচন কমিশন আইন-জনপ্রত্যাশা ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত ঘোষনা করা হয়।
-
দলীয় সরকারের অধীনে নির্বাচন কঠিন হলেও এটাই একমাত্র সমাধান: সিইসি
জানুয়ারি ২৭, ২০২২ ১৫:৪৮বাংলাদেশে দলীয় সরকারের অধীনে নির্বাচন কঠিন হলেও এটাই একমাত্র সমাধান বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। টানা পাঁচ বছর দায়িত্ব পালনের মেয়াদ উত্তীর্ন হবার প্রাক্কালে আজ বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুরে নির্বাচন ভবনের আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে এমন মন্তব্য করেন সিইসি।
-
বাংলাদেশের জাতীয় সংসদে নির্বাচন কমিশন আইন পাস, ফখরুলের প্রতিক্রিয়া
জানুয়ারি ২৭, ২০২২ ১২:০৬সার্চ কমিটি গঠনের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার (ইসি) এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের বিধান রেখে বাংলাদেশের জাতীয় সংসদে 'প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২ পাস হয়েছে।
-
বিদেশে অর্থ পাচারকারীদের তালিকা পাচ্ছে না দুদক: মঈনউদ্দীন আবদুল্লাহ
জানুয়ারি ২৬, ২০২২ ১৫:৫৯কানাডায় যেসব বাংলাদেশি নাগরিকের বাড়ি রয়েছে, তাদের নামের তালিকা বারবার চেয়েও পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহ। আজ (বুধবার) দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।