নারায়ণগঞ্জের পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
https://parstoday.ir/bn/news/bangladesh-i103068-নারায়ণগঞ্জের_পোশাক_কারখানায়_ভয়াবহ_অগ্নিকাণ্ড
বাংলাদেশের হোসিয়ারী নগরী নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একটি রপ্তানিমুখী পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণের প্রচেষ্টা চালাচ্ছে  ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
জানুয়ারি ২৮, ২০২২ ১৬:১৮ Asia/Dhaka
  • নারায়ণগঞ্জের পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

বাংলাদেশের হোসিয়ারী নগরী নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একটি রপ্তানিমুখী পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণের প্রচেষ্টা চালাচ্ছে  ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট।

শুক্রবার (২৮ জানুয়ারি) বিকেল পাঁচটার দিকে  উপজেলার মদনপুরের জাহিন টেক্সটাইল নামে পোশাক কারখানায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।  সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী, কারখানার  তিনটি দোতলা ভবনের প্রথম এবং দ্বিতীয় তলায় আগুন জ্বলছে। 

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন সাংবাদিকদের জানিয়েছে,  আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। আমরা খবর পেয়ে জেলার বিভিন্ন স্টেশনের ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করছি। 

তাৎক্ষণিকভাবে  আগুনের সূত্রপাত,  হতাহতের সংখ্যা বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে  জানা  সম্ভব হয়নি। 

রাজধানীর টিনশেড বাড়িতে অগ্নিকাণ্ড

এর আগে, রাজধানীর উত্তরখান এলাকায় একটি টিনশেড বাড়িতে অগ্নিকাণ্ড ঘটেছে। শুক্রবার দুপুর ২টার দিকে আগুন লাগার খবর পেয়ে  ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং  বিকেল ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার। #

পার্সটুডে/এআরকে/২৮