-
'গৃহবধূকে দলবেধে শ্লীলতাহানির ঘটনা সরকারের দুঃশাসনেরই একটি চালচিত্র'
ডিসেম্বর ২৪, ২০২১ ১৭:৩৮বাংলাদেশের সমুদ্র সৈকত বেষ্টিত পর্যটন কেন্দ্র কক্সবাজারে বেড়াতে আসা গৃহবধূর স্বামী সন্তানকে জিম্মি করে দলবেধে শ্লীলতাহানির ঘটনা বর্তমান দুঃশাসনেরই একটি চালচিত্র বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
-
ঝালকাঠিতে যাত্রীবাহী লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ড: তিনটি তদন্ত কমিটি গঠন
ডিসেম্বর ২৪, ২০২১ ১৬:২০বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় জেলা ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী অভিযান-১০ নামের যাত্রীবাহী লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব তোফায়েল ইসলামকে আহ্বায়ক করে মন্ত্রণালয়টির পক্ষ থেকে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রণালয়ের উপ-সচিব আমিনুর রহমান কমিটির সদস্য সচিব হিসেবে কাজ করবেন।
-
স্বাধীনতার ৫০ বছরেও নৌপথ নিরাপদ হয়নি: জিএম কাদের
ডিসেম্বর ২৪, ২০২১ ০৯:০৯বাংলাদেশের ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে ব্যাপক হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের।
-
ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে আগুন, ৩৬ জনের মৃত্যু
ডিসেম্বর ২৪, ২০২১ ০৮:১৮বাংলাদেশের ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামের একটি যাত্রীবাহী লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৩৬ জন মারা গেছেন। এতে দুইশ’র বেশি যাত্রী আহত হয়েছেন।
-
রাষ্ট্রপতির শুভ উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টায় লিপ্ত বিএনপি নেতারা: কাদের
ডিসেম্বর ২৩, ২০২১ ১৪:৫৯বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির শুভ উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টায় লিপ্ত বিএনপি নেতারা।
-
মালদ্বীপের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে: শেখ হাসিনা
ডিসেম্বর ২৩, ২০২১ ১৪:৩৩মালদ্বীপের প্রেসিডেন্ট ইবরাহিম মোহাম্মদ সলিহ’র সঙ্গে অগ্রধিকারমূলক বাণিজ্য চুক্তিসহ (পিটিএ) দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও সংযোগ উন্নয়নে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
-
এক নজরে ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ খবর
ডিসেম্বর ২৩, ২০২১ ১৪:৩০সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৩ ডিসেম্বর বৃহস্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
-
ইউপি নির্বাচনকে কেন্দ্র করে হত্যা, সংঘর্ষ, ভাংচুর ও হাঙ্গামা অব্যাহত
ডিসেম্বর ২৩, ২০২১ ১৪:২৪বাংলাদেশে স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর ইউনিয়ন পরিষদে (ইউপি) চলমান নির্বাচনকে কেন্দ্র করে হত্যা, রক্তক্ষয়ী সংঘর্ষ, ভাংচুর ও হাঙ্গামা অব্যাহত রয়েছে।
-
নতুন শিক্ষাবর্ষের প্রথম থেকেই পুরোপুরি শ্রেণি কার্যক্রম শুরু হচ্ছে না: দীপু মনি
ডিসেম্বর ২৩, ২০২১ ১৪:১৩বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের আশঙ্কায় জানুয়ারিতে শুরু হওয়া নতুন শিক্ষাবর্ষের প্রথম থেকেই পুরোপুরি শ্রেণি কার্যক্রম শুরু হচ্ছে না। আগামী মার্চ পর্যন্ত বর্তমান সময়ের মতোই স্বল্প পরিসরে শ্রেণি কার্যক্রম চলতে পারে। মার্চ পর্যন্ত যদি সংক্রমণ আর না বাড়ে, তার পর থেকে স্বাভাবিকভাবে কার্যক্রম চলতে পারে।
-
দেওয়ানগঞ্জের শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় দেওয়া সেই পৌর মেয়র গ্রেফতার
ডিসেম্বর ২৩, ২০২১ ০৭:৫৭বাংলাদেশের মহান বিজয় ও সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান চলাকালে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মেহেরউল্লাহকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্ত দেওয়ানগঞ্জের পৌর মেয়র মো. শাহনেওয়াজ শাহানশাহকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।