নেতানিয়াহুর ঘোষণা
‘হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তি হলেও যুদ্ধ অব্যাহত থাকবে’
ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সাথে যদি যুদ্ধবিরোধী চুক্তি হয় তাহলেও তিনি যুদ্ধ পুরোপুরি বন্ধ করবেন না।
নেতানিয়াহু জোর দিয়ে বলেন, তিনি এমন কোনো চুক্তিতে রাজি হবেন না যে চুক্তিতে ৮ মাসের চলমান যুদ্ধ সম্পূর্ণভাবে বন্ধের আহ্বান জানানো হবে।
যুদ্ধবাজ নেতানিয়াহু এই বক্তব্যের মধ্যদিয়ে মূলত আংশিক চুক্তির ইঙ্গিত দিলেন যার মাধ্যমে গাজায় ইসরাইলি বন্দীদের মুক্তি নিশ্চিত করা যায়। তবে এমন চুক্তির মাধ্যমে যদি সবাইকে মুক্ত নাও করা যায় তাতেও নেতা নেয়ানিয়াহুর মাথা ব্যাথা নেই।
এর আগে আমেরিকা দাবি করেছিল, ইসরাইল এমন একটি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে যার মাধ্যমে চলমান গাজা যুদ্ধের অবসান ঘটবে। কিন্তু এই বক্তব্যের মধ্য দিয়ে প্রকৃত বাস্তবতা পরিষ্কার হলো।
তিনি ইসরাইলের চ্যানেল ফোরটিনকে গতকাল এক সাক্ষাৎকারে বলেন, এই যুদ্ধের লক্ষ্য হচ্ছে গাজায় বন্দী ইসরাইলিদের মুক্ত করা এবং হামাসকে নির্মূল করা। গাজা যুদ্ধ শুরুর পর এই প্রথম নেতানিয়াহু গণমাধ্যমকে সাক্ষাৎকার দিলেন।
হামাসের সাথে যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরাইলি বন্দীদের মুক্ত করার লক্ষ্যে চুক্তি করার জন্য যখন তেল আবিব ও জেরুজালেমসহ ইসরাইলের বিভিন্ন শহরে হাজার হাজার মানুষের প্রচণ্ড বিক্ষোভ হচ্ছে তখন নেতানিয়াহু এসব কথা বললেন। বিক্ষোভকারীরা প্রতিদিন নেতানিয়াহু সরকারের পদত্যাগ এবং নতুন নির্বাচনের দাবি করছে।#
পার্সটুডে/এসআইবি/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।