ইরান ও হিজবুল্লাহর সম্ভাব্য প্রতিশোধমূলক হামলা: উদ্বিগ্ন ইসরা‌ইলের যুদ্ধমন্ত্রী
https://parstoday.ir/bn/news/event-i140806-ইরান_ও_হিজবুল্লাহর_সম্ভাব্য_প্রতিশোধমূলক_হামলা_উদ্বিগ্ন_ইসরা_ইলের_যুদ্ধমন্ত্রী
ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্ট আশঙ্কা প্রকাশ করেছেন যে, গাজা যুদ্ধবিরতি চুক্তিতে ব্যর্থ হলে ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং হিজবুল্লাহর পক্ষ থেকে তেল আবিবের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার সম্ভাবনা আরো বেড়ে যাবে। 
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২০, ২০২৪ ১৩:৪৫ Asia/Dhaka
  • ইরান ও হিজবুল্লাহর সম্ভাব্য প্রতিশোধমূলক হামলা: উদ্বিগ্ন ইসরা‌ইলের যুদ্ধমন্ত্রী

ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্ট আশঙ্কা প্রকাশ করেছেন যে, গাজা যুদ্ধবিরতি চুক্তিতে ব্যর্থ হলে ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং হিজবুল্লাহর পক্ষ থেকে তেল আবিবের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার সম্ভাবনা আরো বেড়ে যাবে। 

ইসরাইলের চ্যানেল-টুয়েলভ গতকাল (সোমবার) জানিয়েছে, গ্যালান্ট ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে মন্ত্রিসভায় ফিলিস্তিনি প্রতিরোধকামী সংগঠনগুলোর সাথে চুক্তির একটি খসড়া উপস্থাপন করতে বলেছেন। ফিলিস্তিনের সামা বার্তা সংস্থা এ খবর দিয়েছে। 

গ্যালান্ট অভিযোগ করেন, নেতানিয়াহু সবসময় গাজা উপত্যকায় যুদ্ধ অব্যাহত রাখা এবং যুদ্ধবিরতি বাধাগ্রস্ত করার বিষয়ে তার নিজস্ব নীতি অনুসরণ করে চলেছেন। ইয়োভ গ্যালান্টের এই বক্তব্য এমন সময়ে এলো যখন গাজা উপত্যকায় যুদ্ধবিরতির জন্য এই সপ্তাহের শেষের দিকে কায়রোতে আবার আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।

মধ্যপ্রাচ্যে সফরে থাকা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ঘোষণা করেছেন যে, আমেরিকার যুদ্ধবিরতির পরিকল্পনা ইসরাইল মেনে নিয়েছে; এখন হামাসকে একই কাজ করতে হবে।  

এর আগে, ফিলিস্তিনিরা মার্কিন পরিকল্পনাকে ইহুদিবাদী ইসরাইলের প্রতি ওয়াশিংটনের পক্ষপাতিত্বের অভিযোগ তুলে তা প্রত্যাখ্যান করে।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ২০