শত্রুদের ভুল হিসাব-নিকাশের জন্য ইরানের 'ভয়াবহ আঘাত' অপেক্ষা করছে
https://parstoday.ir/bn/news/event-i141246-শত্রুদের_ভুল_হিসাব_নিকাশের_জন্য_ইরানের_'ভয়াবহ_আঘাত'_অপেক্ষা_করছে
ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা সাবাহিফার্দ প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেছেন, তার বাহিনী শত্রুদের ভুল হিসাব-নিকাশের চূড়ান্ত জবাব দেবে।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
সেপ্টেম্বর ০২, ২০২৪ ১৭:০১ Asia/Dhaka
  • শত্রুদের ভুল হিসাব-নিকাশের জন্য ইরানের 'ভয়াবহ আঘাত' অপেক্ষা করছে

ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা সাবাহিফার্দ প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেছেন, তার বাহিনী শত্রুদের ভুল হিসাব-নিকাশের চূড়ান্ত জবাব দেবে।

তিনি গতকাল (রোববার) বলেন, "শত্রুরা এটি জানে যে, ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনীকে মোকাবেলার ক্ষমতা তাদের নেই। আমরা তাদের ভুল হিসাব-নিকাশ করার বিরুদ্ধে বারবার সতর্ক করেছি, কারণ এই ধরনের ভুল হিসাব-নিকাশকে ভয়ঙ্কর আঘাত দিয়ে মোকাবেলা করা হবে।"

জেনারেল সাবাহিফার্দ বলেন, "আমরা আমাদের প্রয়োজনীয় প্রতিরক্ষা সরঞ্জামগুলোকে বিদ্যমান হুমকি বিবেচনায় রেখেই তৈরি করেছি এবং হুমকিকে সামনে রেখে সমস্ত বিষয়কে কঠোরভাবে মূল্যায়ন করা হয়েছে যাতে আমরা প্রয়োজনের সময় সেগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে পারি।" 

কমান্ডার বলেন, শত্রুরা ভালো করেই জানে ইরানের যুদ্ধ-সক্ষমতা আগের তুলনায় অনেক বেড়েছে। ইরানের বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থাকে তিনি অতীতের সরঞ্জামগুলোর সাথে গুণ-মানের দিক থেকে অতুলনীয় বলে উল্লেখ করেন। পাশাপাশি সারা বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক সরঞ্জামগুলোর তুলনায় "বেশি আধুনিক এবং উন্নত" বলে উল্লেখ করেন ইরানের এই কমান্ডার।#

পার্সটুডে/এসআইবি/২