ফ্রান্সে ইরান-অবমাননাকর পোস্টার: তেহরানের তীব্র প্রতিবাদ
https://parstoday.ir/bn/news/event-i145788-ফ্রান্সে_ইরান_অবমাননাকর_পোস্টার_তেহরানের_তীব্র_প্রতিবাদ
ফ্রান্সের একজন সিটি মেয়র ইরানের শীর্ষ নেতৃত্বের অবমাননা করে যে পোস্টার ছাপিয়েছিলেন তার তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এর মাধ্যমে আন্তর্জাতিক রীতিনীতির চরম লঙ্ঘন করা হয়েছে।
(last modified 2026-04-22T13:03:21+00:00 )
জানুয়ারি ১০, ২০২৫ ১০:৪৩ Asia/Dhaka
  • তেহরানে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়
    তেহরানে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়

ফ্রান্সের একজন সিটি মেয়র ইরানের শীর্ষ নেতৃত্বের অবমাননা করে যে পোস্টার ছাপিয়েছিলেন তার তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এর মাধ্যমে আন্তর্জাতিক রীতিনীতির চরম লঙ্ঘন করা হয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ বিষয়ক মহাপরিচালক মাজিদ নিলি গতকাল (বৃহস্পতিবার) ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় বেজিয়ের শহরের মেয়রের তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, ওই সিটি কর্তৃপক্ষ ইরান ও এর শীর্ষ নেতৃত্বের অবমাননা করেছে।

তিনি বলেন, এ ধরনের পদক্ষেপের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্য আইন ও রীতিনীতি লঙ্ঘন করা হয়েছে। সেইসঙ্গে এর মাধ্যমে সুস্পষ্টভাবে ঘৃণা ছড়ানোর চেষ্টা করা হয়েছে। তিনি বিশ্বের সকল দেশের পক্ষ থেকে অন্যান্য দেশের সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধ রক্ষা করার আহ্বান জানান।

নিলি আরো বলেন, বিষয়টি নিয়ে ইরান কূটনৈতিক চ্যানেলে ফ্রান্স সরকারের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে। ইরানের পক্ষ থেকে প্রতিবাদ জানানোর পর বেজিয়ের শহর থেকে ওই অবমাননাকর পোস্টার সরিয়ে ফেলা হয়েছে বলে প্যারিস থেকে পাওয়া খবরে জানা গেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মাজিদ নিলি বলেন, ভবিষ্যতে এ ধরনের উস্কানিমূলক ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে প্যারিস সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে তেহরান।#

পার্সটুডে/এমএমআই/১০                  

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।