হরমুজে মাইন সরানোর ফরাসি উদ্যোগে ইরানের হুঁশিয়ারি: এ দায়িত্ব কেবল তেহরানের
https://parstoday.ir/bn/news/event-i160904-হরমুজে_মাইন_সরানোর_ফরাসি_উদ্যোগে_ইরানের_হুঁশিয়ারি_এ_দায়িত্ব_কেবল_তেহরানের
পার্সটুডে: ইরান সোমবার ফ্রান্সকে জানিয়েছে যে, ইসলামাবাদ সমঝোতা স্মারকের (MoU) আওতায় হরমুজ প্রণালিতে মাইন অপসারণের সব কার্যক্রম একমাত্র তেহরানই পরিচালনা করবে এবং এ কাজে কোনো বিদেশি পক্ষের অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে না।
(last modified 2026-06-30T10:57:34+00:00 )
জুন ৩০, ২০২৬ ১৬:৩১ Asia/Dhaka
  • ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি
    ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি

পার্সটুডে: ইরান সোমবার ফ্রান্সকে জানিয়েছে যে, ইসলামাবাদ সমঝোতা স্মারকের (MoU) আওতায় হরমুজ প্রণালিতে মাইন অপসারণের সব কার্যক্রম একমাত্র তেহরানই পরিচালনা করবে এবং এ কাজে কোনো বিদেশি পক্ষের অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে না।

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি বলেছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথের পরিস্থিতি “সংবেদনশীল ও জটিল”। তিনি ফ্রান্সকে সতর্ক করে বলেছেন, “উসকানিমূলক পদক্ষেপ” নিয়ে পরিস্থিতিকে আরও জটিল না করার জন্য।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন সম্প্রতি ঘোষণা দিয়েছিলেন যে, ফ্রান্স ও ওমান যৌথভাবে অংশীদার দেশগুলোর সমন্বয়ে হরমুজ প্রণালিতে মাইন অপসারণ কার্যক্রম পরিচালনা করবে। আর এ পরিপ্রেক্ষিতেই ইরান এই প্রতিক্রিয়া জানাল।

ফ্রান্স হরমুজ প্রণালীতে ইরানের কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ-ব্যবস্থার আওতায় এ প্রণালিতে চলাচলকারী জাহাজগুলোর কাছ থেকে খরচ আদায়ের কর বা টোল আদায়েরও বিরোধিতা করেছে সম্প্রতি। #
 

পার্স টুডে/এমএএইচ/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।