বহু বন্দিকে মুক্তির নির্দেশ দিলেন ইরানের সর্বোচ্চ নেতা
https://parstoday.ir/bn/news/event-i146726-বহু_বন্দিকে_মুক্তির_নির্দেশ_দিলেন_ইরানের_সর্বোচ্চ_নেতা
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী তিন হাজার ১২৬ জন বন্দিকে মুক্ত অথবা তাদের সাজা মওকুফের প্রস্তাবে সম্মতি দিয়েছেন।
(last modified 2026-03-01T10:43:34+00:00 )
ফেব্রুয়ারি ০৫, ২০২৫ ২০:৪০ Asia/Dhaka
  • সর্বোচ্চ নেতা
    সর্বোচ্চ নেতা

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী তিন হাজার ১২৬ জন বন্দিকে মুক্ত অথবা তাদের সাজা মওকুফের প্রস্তাবে সম্মতি দিয়েছেন।

মহানবী (স.)'র নবুয়্যতপ্রাপ্তি বার্ষিকী, ইসলামী বিপ্লব বার্ষিকী ও পবিত্র শাবান মাস উপলক্ষে তিনি আজ (বুধবার) এ সম্মতি দিয়েছেন।

এবারও ইরানের স্থানীয় আদালত, ইসলামি বিপ্লবী আদালত, দেশটির সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট আদালত এবং সরকারের বিভিন্ন সংস্থার সংশোধন কেন্দ্রে দোষী সাব্যস্ত বহু অপরাধীর প্রতি ক্ষমার নির্দেশ দিয়েছেন তিনি।

এসব অপরাধীকে ক্ষমা করে দিতে এর আগে বিচার বিভাগের প্রধান হুজ্জাতুল ইসলাম গোলাম হোসেইন মোহসেন এজেয়ি সর্বোচ্চ নেতার কাছে লিখিত আবেদন জানিয়েছিলেন।#

পার্সটুডে/এসএ/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।