ইসরাইল ২৬৬ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে: ফিলিস্তিনি নিরাপত্তা সূত্র
-
গাজায় ইসরাইলি বোমা হামলা
চলতি বছরের ১৯ জানুয়ারি গাজায় যুক্তবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি বাহিনী ২৬৬ বার চুক্তি লঙ্ঘন করে হামলা চালিয়েছে। এতে শহীদ হয়েছেন কমপক্ষে ১৩২ জন ফিলিস্তিনি। এছাড়া ইসরাইলের ছোড়া গুলি ও অভিযানে আহত হয়েছেন কমপক্ষে ৯০০ মানুষ।
ফিলিস্তিনের নিরাপত্তা সূত্রগুলো কাতারের স্যাটেলাইট চ্যানেল আল জাজিরাকে এ তথ্য জানিয়েছে। সূত্রগুলো বলছে, সবচেয়ে বেশি বার চুক্তি লঙ্ঘন করা হয়েছে গাজার কেন্দ্রীয় অঞ্চলে। সেখানে ওই সংখ্যা ১১০ বার। এর মধ্যে ৫৪ বার রাফায়, ৪৯ বার গাজা শহরে, ১৯ বার খান ইউনিসে ও ১৩ বার উত্তরাঞ্চলীয় গাজা উপত্যকায় চুক্তি লঙ্ঘন করা হয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরাইলি বাহিনীর গুলিতে কমপক্ষে একজন ফিলিস্তিনি নিহত এবং ১৩ জন আহত হয়েছেন।
নতুন পরিসংখ্যান অনুসারে গাজার বিরুদ্ধে ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধে মোট নিহতের সংখ্যা ৪৮ হাজার ২৯১ জন এবং আহতের সংখ্যা এক লাখ ১১ হাজার ৭২২ জনে দাঁড়িয়েছে।#
পার্সটুডে/এমএআর/১৮