ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড দিতে ইসরায়েলি সংসদে বিল পাসের উদ্যোগ
https://parstoday.ir/bn/news/event-i153692-ফিলিস্তিনি_বন্দিদের_মৃত্যুদণ্ড_দিতে_ইসরায়েলি_সংসদে_বিল_পাসের_উদ্যোগ
পার্স-টুডে: ইসরায়েলি নেসেট জাতীয় নিরাপত্তা কমিটি ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ড প্রবর্তনের জন্য একটি বিল উত্থাপন করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০৪, ২০২৫ ০৯:৪০ Asia/Dhaka
  • ইসরায়েলের তথাকথিত সংসদ নেসেট
    ইসরায়েলের তথাকথিত সংসদ নেসেট

পার্স-টুডে: ইসরায়েলি নেসেট জাতীয় নিরাপত্তা কমিটি ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ড প্রবর্তনের জন্য একটি বিল উত্থাপন করেছে।

হিব্রু ভাষার সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বুধবারের মধ্যেই নেসেট প্লেনামে বিলটির প্রথম পাঠ শুরু হতে পারে।

বিতর্কিত আইনটিতে বলা হয়েছে যে আদালত "যারা ইসরায়েলের নাগরিককে জাতীয়তাবাদী মনোভাব নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হত্যা করেছে" তাদের মৃত্যুদণ্ড দিতে পারবে। এটি এমন কোনও ইসরায়েলি ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে না যিনি একজন ফিলিস্তিনিকে হত্যা করেছেন।

ইসরায়েলি শাসকগোষ্ঠীর জিম্মি বিষয়ক কর্মকর্তা গ্যাল হির্শ কমিটিকে বলেছেন যে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বিলটিকে সমর্থন করেন।

হির্শ এর আগে বলেছিলেন যে গাজায় জিম্মি থাকাকালীন সময়ে তিনি বিলটির বিরোধিতা করেন, কিন্তু তিনি এখন কমিটিকে বলেছেন যে "এখন তাদের সকলকে ফিরিয়ে দেওয়া হয়েছে, তাই তিনিও তার বিরোধিতা তুলে নিয়েছেন।" তথাকথিত জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেনগভির বিলটিকে সমর্থন করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন, তবে বলেছেন যে আদালতের এই বিষয়ে বাছ-বিচার থাকা উচিত নয়।

এদিকে ফিলিস্তিনি স্ব-শাসন কর্তৃপক্ষের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলি এই উদ্যোগের নিন্দা জানিয়ে একে যুদ্ধ অপরাধ ও গণহত্যা বিস্তারের প্রচেষ্টা বলে অভিহিত করেছে। #

পার্স টুডে/এমএএইচ/০৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।