ইরানের পররাষ্ট্রমন্ত্রী:
আগ্রাসনকে ন্যায্যতা দিতে আমেরিকা ও 'ইসরায়েল' 'জঘন্য মিথ্যা'র আশ্রয় নিচ্ছে
-
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি
পার্স-টুডে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মার্কিন যুক্তরাষ্ট্র এবং 'ইসরায়েলের' তীব্র নিন্দা জানিয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে হুমকি দেয়ার ক্ষেত্রে তাদের দীর্ঘদিনের কথিত যুক্তি বা অজুহাতগুলোকে "জঘন্য মিথ্যা" বলে অভিহিত করেছেন।
এক প্রকাশ্য বিবৃতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার দেশের শান্তিপূর্ণ পারমাণবিক উদ্দেশ্যের প্রতি সাম্প্রতিক ব্যাপক আন্তর্জাতিক সমর্থনের বিষয়টি তুলে ধরেছেন। তিনি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (IAEA) প্রধান রাফায়েল গ্রোসির উদ্ধৃতিও দিয়েছেন, যিনি জাতিসংঘে নিশ্চিত করেছেন যে ইরান কখনও পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করেনি এবং বর্তমানেও করছে না।
ইরানি মন্ত্রী ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদির সমর্থনের কথাও তুলে ধরেন, যিনি একজন গুরুত্বপূর্ণ কূটনৈতিক মধ্যস্থতাকারী, যিনি ধারাবাহিকভাবে বলেছেন যে ইরানের "পারমাণবিক হুমকি" কখনও ছিল না।
আব্বাস আরাঘচি বলেন "যারা আলোচনার টেবিল উড়িয়ে দিয়েছে তারাই কূটনীতিকে দুর্বল করে দিয়েছে ইরান নয়, মার্কিন যুক্তরাষ্ট্র এবং 'ইসরায়েল তা করেছে,"।
তিনি যুক্তি দেন যে এই স্বাধীন সাক্ষ্যগুলো মার্কিন-ইসরায়েলি বর্ণনার ভিত্তিহীন প্রকৃতি উন্মোচিত করেছে, যা তারা ইরানের বিরুদ্ধে বেআইনি পদক্ষেপ এবং সামরিক হুমকিকে বৈধতা দিতে ব্যবহার করেছে।
আরাকচি মার্কিন-ইসরায়েলি জোটের আগ্রাসনকে কূটনীতির উপর আক্রমণ হিসেবে বর্ণনা করেছেন, কারণ ইসরায়েলের আশঙ্কা ছিল যে ইরানকে দানবীয় করে তোলার অভিযান ব্যর্থ হবে।
গত বৃহস্পতিবার জারি করা এক বিবৃতিতে, আরাকচি ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির দীর্ঘস্থায়ী সমালোচনার জন্য আমেরিকার নিন্দা করেছেন, একই সাথে তাদের নিজস্ব পারমাণবিক অস্ত্র পরীক্ষা পুনরায় শুরু করারও নিন্দা জানিয়েছেন, তাঁর দাবি, এই পদক্ষেপগুলো আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে।
তিনি বলেছেন"কোনও ভুল করবেন না: মার্কিন যুক্তরাষ্ট্র পরমাণু অস্ত্রের ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক বিস্তারের ঝুঁকি তৈরি করছে," আরাকচি যুক্তি দিয়ে বলেছেন যে পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি। #
পার্স টুডে/এমএএইচ/০৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন