লেবাননে ইসরায়েলের 'বিপজ্জনক' উত্তেজনা বৃদ্ধির বিষয়ে ইরান ও প্রতিরোধ অক্ষের হুঁশিয়ারি
https://parstoday.ir/bn/news/event-i153780-লেবাননে_ইসরায়েলের_'বিপজ্জনক'_উত্তেজনা_বৃদ্ধির_বিষয়ে_ইরান_ও_প্রতিরোধ_অক্ষের_হুঁশিয়ারি
লেবাননের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের নতুন আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে ইরান। একইসঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায় এবং আঞ্চলিক দেশগুলোকে তেল আবিবের যুদ্ধাভিলাষ মোকাবেলা করার এবং শাসকগোষ্ঠীকে জবাবদিহি করার এবং তাদের শাস্তি দেওয়ার বাধ্যবাধকতার কথা স্মরণ করিয়ে দিয়েছে।
(last modified 2026-03-01T10:43:34+00:00 )
নভেম্বর ০৭, ২০২৫ ১৮:৩২ Asia/Dhaka
  • লেবাননে ইসরায়েলের 'বিপজ্জনক' উত্তেজনা বৃদ্ধির বিষয়ে ইরান ও প্রতিরোধ অক্ষের হুঁশিয়ারি

লেবাননের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের নতুন আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে ইরান। একইসঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায় এবং আঞ্চলিক দেশগুলোকে তেল আবিবের যুদ্ধাভিলাষ মোকাবেলা করার এবং শাসকগোষ্ঠীকে জবাবদিহি করার এবং তাদের শাস্তি দেওয়ার বাধ্যবাধকতার কথা স্মরণ করিয়ে দিয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার একটি বিবৃতি জারি করেছে, একদিন আগে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো দক্ষিণ লেবাননের শহর কাফার দৌনিন,জাওতার আল-শারকিয়া, আয়তা আল-জাবাল, তাইবেহ এবং তাইর দেব্বাতে বিমান হামলা চালিয়ে কমপক্ষে একজনকে হত্যা এবং নয়জনকে আহত করেছে। মন্ত্রণালয় ইসরায়েলের দায়মুক্তি এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার ওপর তার যুদ্ধবাজ ও সম্প্রসারণবাদী নীতির ধারাবাহিকতার বিপজ্জনক পরিণতি সম্পর্কে সতর্ক করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, "লেবাননের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের আক্রমণ যা গত বছরের যুদ্ধবিরতির পর থেকে এক হাজারেরও বেশি নিরীহ বেসামরিক নাগরিককে শহীদ ও আহত করেছে এবং অবকাঠামো ও আবাসিক এলাকা ধ্বংস করেছে, স্বাধীন দেশের জাতীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার স্পষ্ট লঙ্ঘন এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার বিরুদ্ধে একটি জঘন্য অপরাধ,"

পররাষ্ট্র মন্ত্রণালয় তার বিবৃতিতে বলেছে, "এই অপরাধমূলক হামলা যা নিঃসন্দেহে মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন এবং অংশীদারিত্বের সাথে পরিকল্পিত এবং পরিচালিত ইহুদিবাদী শাসক গোষ্ঠীর অপরাধমূলক, সন্ত্রাসী এবং আধিপত্যবাদী প্রকৃতির আরেকটি ইঙ্গিত। তাদের একমাত্র লক্ষ্য হল লেবাননের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে ক্ষুণ্ন করা এবং দেশের পুনর্গঠন ও উন্নয়নকে বাধাগ্রস্ত করা।"

ইসরায়েলি বর্বর হামলায় নাগরিকদের শহীদ হওয়ার জন্য মন্ত্রণালয় লেবাননের প্রতি সমবেদনা জানিয়েছে। এছাড়া,  বিবৃতিতে ইসরায়েলি অপরাধমূলক আগ্রাসনের মুখে লেবাননের সরকার এবং জনগণের সাথে ইরানের সংহতির ওপর আরও জোর দেওয়া হয়েছে এবং পুনরায় নিশ্চিত করা হয়েছে যে ইসলামী প্রজাতন্ত্র লেবাননের বৈধ প্রতিরোধ এবং নিজস্ব সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার প্রচেষ্টাকে সমর্থন করে।#

পার্সটুডে/এমবিএ/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।