ক্ষেপণাস্ত্র নিক্ষেপকে সুগম করতে ইরানি কৌশল
জর্ডানে মার্কিন অত্যাধুনিক রাডার ধ্বংস করেছে ইরান: সিএনএন
-
জর্ডানে একটি বিমান ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় অত্যাধুনিক মার্কিন রাডার ধ্বংস
পার্স-টুডে: মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক সিএনএন জানিয়েছে, ইরান জর্ডানে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি উন্নত মানের রাডার ধ্বংস করে দিয়েছে।
মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক সিএনএন-এর এক তদন্তে বলা হয়েছে ইরান জর্ডানে মোতায়েন-করা একটি মার্কিন অত্যাধুনিক রাডার-স্থাপনা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে।
ক্ষেপণাস্ত্র নিক্ষেপকে সুগম করতে ইরান এই কার্যকর কৌশল ব্যবহার করছে।
সিএনএন-এর ওই তদন্তে উপগ্রহ থেকে তোলা ছবিতে দেখা গেছে, ইরানে ইসরায়েলি-মার্কিন হামলার জবাবে প্রথম দিকেই দেশটি জর্ডানে মোতায়েন ওই মার্কিন রাডারটি ধ্বংস করে দিতে সক্ষম হয়। থাড নামের ওই রাডার-স্থাপনাটি বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ বিমান ঘাঁটিতে বসানো ছিল। এই রাডারটি ইরান থেকে প্রায় ৫০০ মাইল তথা ৮০০ কিলোমিটারের চেয়েও বেশি দূরে বসানো ছিল।
সিএনএন এর বিশ্লেষণ যা উপগ্রহের ছবির বিশ্লেষণ তুলে ধরেছে তাতে দেখা গেছে আরব আমিরাতেও একই ধরনের রাডার বসানো দুটি স্থাপনা ইরানি হামলায় ধ্বংস হয়ে গেছে। #
পার্স টুডে/এমএএইচ/০৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।