যুদ্ধ শুরুর পর ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রের শোচনীয় অবস্থা সম্পর্কে ইরানি পররাষ্ট্রমন্ত্রী 
https://parstoday.ir/bn/news/event-i157786-যুদ্ধ_শুরুর_পর_ইউরোপ_ও_মার্কিন_যুক্তরাষ্ট্রের_শোচনীয়_অবস্থা_সম্পর্কে_ইরানি_পররাষ্ট্রমন্ত্রী
পার্স-টুডে: ইসলামী ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রের যে শোচনীয় দুরবস্থা দেখা দিয়েছে তা ব্যাখ্যা করে তুলে ধরেছেন। 
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১৪, ২০২৬ ০৯:০৩ Asia/Dhaka
  • ইসলামী ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি
    ইসলামী ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি

পার্স-টুডে: ইসলামী ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রের যে শোচনীয় দুরবস্থা দেখা দিয়েছে তা ব্যাখ্যা করে তুলে ধরেছেন। 

সামাজিক মাধ্যমে নিজের পাতায় একটি পোস্টে তিনি লিখেছেন, মার্কিন সরকার মাসের পর মাস ধরে নানা চাপ প্রয়োগ করে ও বলদর্পি আচরণ করে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে ভারতকে বাধ্য করার চেষ্টা করেছিল, কিন্তু ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার মাত্র দুই সপ্তা'র মধ্যে এখন ভারতসহ বিশ্বের কাছে অনুনয় বিনয় করে বলছে যে তারা যেন রাশিয়ার অপরিশোধিত জ্বালানী তেল ক্রয় করে।

আরাকচি আরও বলেছেন, 'ইউরোপ ভেবেছিল ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি অবৈধ যুদ্ধের প্রতি সমর্থন জানিয়ে তারা রাশিয়ার মোকাবেলায় মার্কিন সমর্থন লাভ করবে। কিন্তু তাদের অবস্থা খুবই শোচনীয় বা পর্যুদস্ত।'

সাম্প্রতিক দিনগুলোতে ইরানে মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের জবাবে ইরানের বিধ্বংসী পাল্টা হামলাগুলো ক্রমেই জোরদার হয়ে উঠছে এবং আগ্রাসী চক্রের ক্ষয়ক্ষতির পরিমাণ অভাবিত মাত্রায় বৃদ্ধি পাচ্ছে। # 

পার্স টুডে/এমএএইচ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।