রমজান মাসে যুদ্ধের আজ ১৮ তম দিন
ইরানে হামলাকারীরা বড় ধরনের ভুল এখন বুঝতে পারছেন, মস্কো মধ্যস্থতায় প্রস্তুত: ল্যাভরভ
-
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ
পার্স-টুডে: ইরানের বিরুদ্ধে ওয়াশিংটন ও তেলআবিবের যুদ্ধ সম্পর্কে বিশ্ব-নেতৃবৃন্দের অব্যাহত প্রতিক্রিয়ার অংশ হিসেবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন: যারা ইরানে হামলার পরিকল্পনা করেছিলেন তারা যদি মনে করে থাকেন যে ২৪ ঘণ্টার মধ্যে এই দেশটি দখল করতে পারবেন তারা এখন বুঝতে পেরেছেন যে তারা কত বড় ধরনের ভুল করেছেন।
ল্যাভরভ আরও বলেছেন, মস্কো আগের মতই ঘোষণা করেছে যে প্রয়োজন হলে এই সংকট সমাধানে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে প্রস্তুত।
বিশ্বের বিশিষ্ট সামরিক ও রাজনৈতিক বিশ্লেষকরা এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপক ব্যর্থতা ও কোনো ধরনের লক্ষ্য অর্জন না হওয়ার বিষয়টি জোর দিয়ে উল্লেখ করেছে। অনেক মার্কিন ব্যক্তিত্ব ও সংবাদ-মাধ্যমও এই যুদ্ধে ইরানের ব্যাপক সাফল্য ও মার্কিন-ইসরায়েলি অক্ষের ব্যর্থতার নানা দিক স্পষ্টভাবে উল্লেখ করছে।
বিশেষ করে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়ায় আগ্রাসী পক্ষগুলো যে অচলাবস্থার শিকার হয়েছে তা ক্রমেই স্পষ্ট হয়ে উঠেছে বলে সংবাদ ও বিশ্লেষক মহলগুলো উল্লেখ করছে।
সম্প্রতি ডেইলি মেইল জানিয়েছে, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর কয়েক দিনের মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিম এশিয়ায় তার ১৭টি সামরিক ঘাঁটি ধ্বংস হয়ে যেতে দেখেছে ইরানের বিধ্বংসী ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আঘাতে। যুদ্ধ কয়েক সপ্তাহ বা মাস ধরে চললে ইহুদিবাদী ইসরায়েল ধ্বংস হয়ে যেতে পারে বলেও কোনো কোনো মার্কিন কর্মকর্তা হুঁশিয়ারি দিয়েছেন।
ইরানের ওপর ইসরায়েল-মার্কিন আগ্রাসনের ব্যাপারে সাম্প্রতিক এক খবরে আল আরাবিয়া টিভি চ্যানেল জানিয়েছে, যুক্তরাষ্ট্র যত দ্রুত সম্ভব যুদ্ধ পরিস্থিতি থেকে বের হয়ে আসার চেষ্ট করছে। কিন্তু ইরান পুনরায় যুদ্ধ আর হবে না এমন অবস্থা নিশ্চিত না করা পর্যন্ত যুদ্ধ সহজেই থামাবে না বলে উল্লেখ করছে। #
পার্স টুডে/এমএএইচ/১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।