এ নিয়ে শত্রুদের চারটি কৌশলগত গুরুত্বপূর্ণ জঙ্গি বিমান শিকার করল ইরান
এবার মার্কিন এফ-১৮ শিকার করল ইরানের নতুন বিমান-প্রতিরক্ষা-সিস্টেম
মার্চ ২৫, ২০২৬ ২১:৪৬ Asia/Dhaka
-
এবার মার্কিন এফ-১৮ শিকার করল ইরানের নতুন বিমান-প্রতিরক্ষা-সিস্টেম
পার্সটুডে: ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী তথা আইআরজিসি'র আকাশ-প্রতিরক্ষা ইউনিটের ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূপাতিত হয়েছে একটি মার্কিন এফ-১৮ জঙ্গিবিমান।
এই বাহিনীর নৌ-বিভাগের সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আজ (বুধবার) বিকালে ইরানের চাবাহার অঞ্চলের আকাশে এই জঙ্গিবিমানটিকে শনাক্ত করে এবং বিমানটি ভূপাতিত করার জন্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে তা নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে ও সেটি ভারত সাগরে পড়ে যায়।
এ নিয়ে ইরানের সশস্ত্র বাহিনী আগ্রাসী মার্কিন ও ইসরায়েলি সন্ত্রাসী সেনাদের একটি এফ-৩৫ জঙ্গিবিমানসহ চারটি কৌশলগত গুরুত্বপূর্ণ জঙ্গি বিমান শিকার করতে সক্ষম হল। #
পার্সটুডে/এমএএইচ/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
ট্যাগ