মানবাধিকারের ব্যাপারে পশ্চিমাদের ভণ্ডামির স্বরূপ আবারও স্পষ্ট হল
শিক্ষার্থী-হত্যাযজ্ঞ: পশ্চিমা ভাঁড়রা কবে ইরানের মিনাব-স্কুল দেখতে যাবেন?-প্রশ্ন জাখারোভার
-
রুশ পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা
পার্সটুডে: রুশ পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা ইরানে মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের প্রথম দিনে দেশটির মিনাব শহরের একটি স্কুলে গণহত্যার বিষয়ে পশ্চিমা দেশগুলোর নিষ্ক্রিয়তা ও উদাসীনতার তীব্র নিন্দা জানিয়ে আবারও বক্তব্য রেখেছেন।
শাজারে তাইয়্যেবা (পবিত্র বৃক্ষ) নামের ওই প্রাথমিক বালিকা বিদ্যালয়ের ১৬০ জনেরও বেশি শিক্ষার্থী ও শিক্ষক পরিকল্পিত ওই গণহত্যায় শহীদ হয় যাদের বেশিরভাগই ছিল শিশু শিক্ষার্থী।
দক্ষিণ ইরানের ওই স্কুলে মার্কিন-ইসরায়েলি অপরাধযজ্ঞ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে জাখারোভা বুধবার বলেছেন, পাশ্চাত্য এই স্কুলে বোমা বর্ষণের বিষয়টিকে উপেক্ষা করছে, কারণ তা বাস্তবেই ঘটেছে।
জাখারোভা বলেছেন, 'তারা এ বিষয়ে চোখ বন্ধ করে রেখেছেন। তারা এটি দেখেননি। কারণ এটি ছিল প্রকৃত বোমা-বর্ষণ। সত্যিকারের শিশুরা নিহত হয়েছে'।
মিনাব স্কুলে ভয়ানক ওই মার্কিন-ইসরায়েলি হামলার বিষয়ে পশ্চিমাদের নিষ্ক্রিয়তার তীব্র প্রতিবাদ জানিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, 'পশ্চিমা ভাঁড়রা ওই প্রাইমারি স্কুল দেখতে কবে ইরানে যাবেন? এটি সেই স্কুল যেখানে ১৭০ জন ও এমনকি আরও বেশি সংখ্যক মানুষ নিহত হয়েছে যাদের বেশিরভাগই ছিল শিশু। জাখারোভা বলেন, পশ্চিমা গণমাধ্যমগুলো এই বাস্তবতা তুলে না ধরে অত্যন্ত দক্ষতার সঙ্গে কথিত বুচা (ইউক্রেনের) হত্যাযজ্ঞের বানোয়াট কাহিনী প্রচার করেছে যা জনগণকে বাস্তবতা থেকে দূরে সরিয়ে রাখছে'।
উল্লেখ্য জাতিসংঘ মানবাধিকার পরিষদ এই হত্যাযজ্ঞের নিন্দা জানিয়ে এ ব্যাপারে নিরপেক্ষ তদন্ত অনুষ্ঠান ও দোষী ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছে। #
পার্সটুডে/এমএএইচ/০২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন