ট্রাম্পের হাত-পা বাঁধা, কিন্তু মুখ খোলা: সিডনি ব্লুমেনটাল
-
ডোনাল্ড ট্রাম্প
পার্সটুডে-আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ক্লিনটনের উপদেষ্টা বলেছেন: ট্রাম্পের হাত-পা বাঁধা থাকলেও মুখ বন্ধ নেই।
সিডনি ব্লুমেনটাল আরও বলেন: তিনি অদ্ভুতরকমভাবে অজ্ঞ এবং পালাবার কোনো অলৌকিক উপায়ও তার নেই। তিনি ইরানীদের কাছে জিম্মি হয়ে গেছেন। তার 'স্বল্পমেয়াদী অভিযান' এখন এক মাসেরও বেশি সময় পেরিয়ে গেছে। তিনি যে লক্ষ্যগুলো ঘোষণা করেছিলেন সবগুলোই ভেস্তে গেছে।
ক্লিনটনের সাবেক এই উপদেষ্টা বলেন: ট্রাম্পের হাত-পা বাঁধা থাকলেও মুখ বন্ধ নেই। তিনি আটবারের বেশি 'বিজয় ঘোষণা' করেছেন। তিনি পাঁচবারের বেশি 'জয়' বলেছেন এবং ছয়বারেরও বেশি বলেছেন: ইরান ধ্বংস হয়ে গেছে এবং ইরানের সশস্ত্র বাহিনীও 'ধ্বংস' হয়ে গেছে।
ট্রাম্প আসলে অদ্ভুতরকমের একজন মূর্খ মানুষ এবং খুবই তাড়াহুড়োপ্রবণ।#
পার্সটুডে/এনএম/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।