হিজবুল্লাহ'র অপ্রতিরোধ্য ফাইবার-অপটিক ড্রোন-হামলায় অন্তত ৮ ইসরায়েলি সেনা আহত: মারিভ
https://parstoday.ir/bn/news/event-i159232-হিজবুল্লাহ'র_অপ্রতিরোধ্য_ফাইবার_অপটিক_ড্রোন_হামলায়_অন্তত_৮_ইসরায়েলি_সেনা_আহত_মারিভ
পার্সটুডে: ইসরায়েলি সংবাদপত্র মারিভ জানিয়েছে, ফাইবার-অপটিক ড্রোন, যা প্রচলিত ইলেকট্রনিক যুদ্ধ কৌশল খাটিয়ে প্রতিহত করা যায় না, উত্তরের সীমান্তে এবং সম্ভবত তার ওপারেও একটি বড় হুমকি হিসেবে দেখা দিচ্ছে।
(last modified 2026-05-07T13:01:09+00:00 )
মে ০৭, ২০২৬ ১৮:৩৯ Asia/Dhaka
  • হিজবুল্লাহ'র অপ্রতিরোধ্য ফাইবার-অপটিক ড্রোন-হামলায় অন্তত ৮ ইসরায়েলি সেনা আহত
    হিজবুল্লাহ'র অপ্রতিরোধ্য ফাইবার-অপটিক ড্রোন-হামলায় অন্তত ৮ ইসরায়েলি সেনা আহত

পার্সটুডে: ইসরায়েলি সংবাদপত্র মারিভ জানিয়েছে, ফাইবার-অপটিক ড্রোন, যা প্রচলিত ইলেকট্রনিক যুদ্ধ কৌশল খাটিয়ে প্রতিহত করা যায় না, উত্তরের সীমান্তে এবং সম্ভবত তার ওপারেও একটি বড় হুমকি হিসেবে দেখা দিচ্ছে।

ইসরায়েলি সংবাদপত্র মারিভ খবর দিয়েছে যে, দক্ষিণ লেবাননে (হিজবুল্লাহ'র) ড্রোন-হামলার একাধিক ঘটনায় অন্তত আটজন ইসরায়েলি সৈন্য আহত হয়েছে।

বুধবারের ঘটনাগুলোকে উদ্ধৃত করে সংবাদপত্রটি জানিয়েছে যে সীমান্ত অঞ্চলে একাধিক ড্রোন ইসরায়েলি বাহিনীর উপর হামলা চালিয়েছে। বৃহস্পতিবার, ইসরায়েলি সামরিক মুখপাত্র নিশ্চিত করেছেন যে এক সৈন্য গুরুতর আহত হয়েছেন এবং তিনজন সামান্য আহত হয়েছে, যখন একটি বিস্ফোরক-বাহী ড্রোন দক্ষিণ লেবাননের একটি ইসরায়েলি ইউনিটকে টার্গেট করেছিল। আহতদের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং তাদের পরিবারের কাছে খবর দেওয়া হয়েছে।

একই সময়ে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন  হিজবুল্লাহ আরও কিছু হামলার দায়িত্ব স্বীকার করেছে: তাদের যোদ্ধারা একটি ড্রোন চালু করে আইতা আল-শাব শহরে ইসরায়েলি সৈন্যদের সমাবেশে সরাসরি আঘাত করেছে এবং রাশাফ শহরে ইসরায়েলি সামরিক যান এবং কর্মীদের লক্ষ্য করে রকেট হামলাও চালিয়েছে।

ক্রমবর্ধমান ড্রোন-ভীতির উদ্বেগ

প্রত্যক্ষ ক্ষতির বাইরেও হিজবুল্লাহ'র ড্রোন ক্ষমতা যে ইসরায়েলি নিরাপত্তার উদ্বেগ আরও গভীর করছে তা বিশেষভাবে তুলে ধরেছে মারিভ। সংবাদপত্রটি উল্লেখ করেছে যে হুমকি এখন আর শুধু উত্তরের সীমান্তে সীমাবদ্ধ নয়।

'দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে ফাইবার-অপটিক ড্রোন ব্যবহারের সঙ্গে সীমান্তের ফেন্স বরাবর বসতি স্থাপনাগুলোকেও লক্ষ্য করা হলে, নিরাপত্তা সূত্রগুলি সতর্ক করছে যে এই হুমকি পশ্চিম তীরে প্রসারিত হতে পারে', বলে মারিভ রিপোর্ট করেছে। দৈনিকটির মতে এমন একটি পরিস্থিতি “গ্রিন লাইন বরাবর বসতি, শ্যারন অঞ্চল এবং মধ্য ইসরায়েলের জন্য একটি নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করবে।”

সংবাদপত্রটি স্বীকার করেছে যে “ইসরায়েল এখনও ড্রোন হুমকির সম্পূর্ণ সমাধান খুঁজে পায়নি।” দৈনিকটি এ সম্পর্কে ব্যাখ্যা দিয়ে বলেছে যে হিজবুল্লাহ “একটি প্রস্তুত পণ্য নিয়েছে, এটিকে একটি বিস্ফোরক ডিভাইস দিয়ে সজ্জিত করেছে এবং ফাইবার-অপটিক সিস্টেমের সঙ্গে সংযুক্ত করেছে, যা একটি ক্লোজড-অপারেটিং-সিস্টেমে পরিণত হয়েছে এবং প্রচলিত ইলেকট্রনিক যুদ্ধ দিয়ে একে নিষ্ক্রিয় করা যায় না।” #
 

পার্সটুডে/এমএএইচ/০৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন