'যুদ্ধ শুরুর আগেই মার্কিন গোয়েন্দারা জানত, ইরান পরমাণু বোমা বানাচ্ছে না'
https://parstoday.ir/bn/news/event-i159272-'যুদ্ধ_শুরুর_আগেই_মার্কিন_গোয়েন্দারা_জানত_ইরান_পরমাণু_বোমা_বানাচ্ছে_না'
ইরানের বিরুদ্ধে ৪০ দিনের যুদ্ধ শুরুর আগেই সিআইএসহ মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো একমত ছিল যে, ইরান কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করছে না। এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক 'কাউন্টার টেররিজম' প্রধান জো কেন্ট।
(last modified 2026-05-09T13:19:24+00:00 )
মে ০৯, ২০২৬ ১৯:১৯ Asia/Dhaka
  • যুক্তরাষ্ট্রের সাবেক 'কাউন্টার টেররিজম' প্রধান জো কেন্ট
    যুক্তরাষ্ট্রের সাবেক 'কাউন্টার টেররিজম' প্রধান জো কেন্ট

ইরানের বিরুদ্ধে ৪০ দিনের যুদ্ধ শুরুর আগেই সিআইএসহ মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো একমত ছিল যে, ইরান কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করছে না। এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক 'কাউন্টার টেররিজম' প্রধান জো কেন্ট।

ট্রাম্প প্রশাসনের সাবেক ন্যাশনাল কাউন্টারটেরোরিজম সেন্টার (এনসিসি)-এর পরিচালক জো কেন্ট বৃহস্পতিবার এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে একথা বলেন।  

তিনি জানান, ইসরায়েল তাদের বানানো গল্প ও চক্রান্ত জোর করে মেনিয়ে নেয় এবং আমেরিকাকে এই যুদ্ধে টেনে নিয়ে আসে।

২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর অঘোষিত যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। অজুহাত ছিল ইরান পরমাণু বোমা বানাচ্ছে। কিন্তু কেন্টের মতে, বাস্তবে তা মিথ্যা ছিল।

তিনি আরও জানান, মার্কিন গোয়েন্দারা আগেই সতর্ক করেছিল—ইরানের ওপর হামলা হলে দেশটি মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা আঘাত হানতে পারে এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে।

গোয়েন্দা সংস্থাগুলো আরও সঠিকভাবে বলেছিল যে, ইরানের নেতাদের ওপর হামলা করলে শাসক গোষ্ঠী আরও শক্ত হয়ে দাঁড়াবে এবং চরমপন্থীরা উৎসাহ পাবে। কিন্তু তবুও ইসরাইলের চাপেই যুদ্ধ শুরু হয়। এছাড়া ইরানের শীর্ষ নেতৃত্বকে টার্গেট করলে দেশটির কট্টরপন্থীরা আরও শক্তিশালী হয়ে উঠবে বলেও গোয়েন্দা সংস্থাগুলো আশঙ্কা করেছিল।

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর প্রতিবাদে ২০২৫ সালের মার্চে কেন্ট তার পদ থেকে পদত্যাগ করেন। তিনি স্পষ্ট বলেন, "ইরান আমেরিকার জন্য তাৎক্ষণিক কোনো হুমকি ছিল না। ইসরাইল ও তাদের শক্তিশালী আমেরিকান লবির চাপেই আমরা এই যুদ্ধ শুরু করেছি। আমাদের উচিত বোঝা কীভাবে এটা ঘটল, যাতে ভবিষ্যতে আর কখনো এমন না হয়।"#

পার্সটুডে/এমএআর/৯