রমজান যুদ্ধ পশ্চিম এশিয়ায় মার্কিন সামরিক উপস্থিতির সমাপ্তির সূচনা: জুমার খতিব
-
হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন আবুতোরাবি ফার্দ
পার্সটুডে-তেহরানের জুমার নামাজের খতিব হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন আবুতোরাবি ফার্দ, রমজান যুদ্ধ পরবর্তী পরিস্থিতি এবং সাম্প্রতিক মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে ইরানের কঠোর জবাবের প্রসঙ্গ তুলে ধরেন।
তিনি বলেছেন, আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল রমজান যুদ্ধে ভালোভাবেই উপলব্ধি করেছে যে সামরিক শক্তি-এমনকি আমেরিকার সরাসরি উপস্থিতিও-পশ্চিম এশিয়ার রাজনৈতিক বাস্তবতা সাজানোর ক্ষমতা পুরোপুরি হারিয়ে ফেলেছে। আর এর অর্থ হলো দক্ষিণ-পশ্চিম এশিয়া অঞ্চলে আমেরিকা ও ইসরাইলের উপস্থিতির অবসান ঘনিয়ে আসা।
ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে পার্সটুডে আরও জানায়, তেহরানের জুমার নামাজের খতিব হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ মোহাম্মদ হাসান আবুতোরাবি ফার্দ আজ (শুক্রবার) “বেলায়াত দশক” উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েন।
তেহরানের জুমার খতিব আরও বলেন, নবীদের শিক্ষায় গড়ে ওঠা মানুষ এমন যে, তারা ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে এবং সামাজিক জীবনে-এমনকি শত্রুর প্রতিও-অত্যাচার ও সীমালঙ্ঘন থেকে বিরত থাকে। তারা যুদ্ধ করে, কিন্তু অন্যায় করে না; যুদ্ধ করে, কিন্তু স্কুলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় না। তারা মার্কিন ঘাঁটিতে হামলা চালায়, কিন্তু শিশু হত্যা করে না।
তিনি বলেন, জ্ঞানভিত্তিক রাজনৈতিক ব্যবস্থা ধর্মীয় শাসনব্যবস্থার ভিত্তি। যদি বুদ্ধি না থাকত, তবে ওহির কোনো ভূমিকা থাকত না। তবে শুধু বুদ্ধিই যথেষ্ট নয়; বুদ্ধি যখন ওহির সঙ্গে যুক্ত হয় এবং হযরত ইবরাহিম, মূসা, ঈসা ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর শিক্ষালয়ে প্রবেশ করে তখনই তা পরিপূর্ণতার শিখরে পৌঁছাতে পারে।
আবুতোরাবি ফার্দ ঈদুল আজহার বার্তা প্রসঙ্গে বলেন, এই ঈদের মূল শিক্ষা হলো-মানবসমাজের নেতৃত্ব ও বুদ্ধিবৃত্তিক, বৈজ্ঞানিক এবং রাজনৈতিক দায়িত্ব সেই ব্যক্তিদের প্রাপ্য, যারা সব পরীক্ষায় ইব্রাহীম (আ) এর মতো সফলভাবে উত্তীর্ণ হন।#
পার্সটুডে/এনএম/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।