ভেস্তে গেলো বৈঠক, নির্বাচনে ভরাডুবির পর ২ জুন পথে নামছেন মমতা
https://parstoday.ir/bn/news/event-i159924-ভেস্তে_গেলো_বৈঠক_নির্বাচনে_ভরাডুবির_পর_২_জুন_পথে_নামছেন_মমতা
পার্সটুডে- ভারতের পশ্চিমবঙ্গে ভেস্তে গেলো তৃণমূলের পরিষদীয় দলের বৈঠক। রবিবার তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির কালীঘাটের বাড়িতে একটি এই বৈঠকের ডাক দিয়েছিলেন পরিষদীয় দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়। তবে ৮০ জন বিধায়কের মধ্যে মাত্র ২০জনই উপস্থিত হন এদিনের বৈঠকে। ফলে, বাতিল হয়ে যায় এদিনের বৈঠক।
(last modified 2026-06-01T14:59:20+00:00 )
জুন ০১, ২০২৬ ২০:৫৫ Asia/Dhaka
  • তৃণমুলের দলীয় পতাকা
    তৃণমুলের দলীয় পতাকা

পার্সটুডে- ভারতের পশ্চিমবঙ্গে ভেস্তে গেলো তৃণমূলের পরিষদীয় দলের বৈঠক। রবিবার তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির কালীঘাটের বাড়িতে একটি এই বৈঠকের ডাক দিয়েছিলেন পরিষদীয় দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়। তবে ৮০ জন বিধায়কের মধ্যে মাত্র ২০জনই উপস্থিত হন এদিনের বৈঠকে। ফলে, বাতিল হয়ে যায় এদিনের বৈঠক।

বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর থেকে বেশ কয়েকটি দলীয় বৈঠকেই অনুপস্থিত থাকতে দেখা যায় একাধিক বিধায়ককে। সেই নিয়ে রাজনৈতিক মহলে রয়েছে গুঞ্জনও। এর পাশাপাশি, শনিবার সোনারপুরে অভিষেক ব্যানার্জির উপর হামলার ঘটনার পরেও দেখা যায়নি নব নির্বাচিত তৃণমূলের বিধায়কদের। তারপরেই, এদিনের বৈঠকে অধিকাংশ বিধায়কদের অনুপস্থিতি অস্বস্তি বাড়াচ্ছে তৃণমূলের।
যদিও এই বিষয়ে তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ  সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, " শনিবার অভিষেক ব্যানার্জির উপর হামলা তারপরই কল্যাণ ব্যানার্জির উপর হামলা হওয়ার পর বিধায়করা নানানা কর্মসূচিতে ব্যাস্ত। পরপর দুই তৃণমূল নেতৃত্বের উপর হামলার কারণে সার্বিকভাবেই পিছিয়ে দেওয়া হয়েছে বৈঠক। তাই বাতিল করা হয় বৈঠক সেকারণেই আসেননি বিধায়করা।"

তবে কুনাল ঘোষের এই বক্তব্যকে ঘিরেও প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। 
সেইসঙ্গে, এদিন তিনি আরও বলেন, অভিষেক ব্যানার্জি ও কল্যাণ ব্যানার্জির উপর হামলার পাশাপাশি নির্বাচন পরবর্তী সময় রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল কর্মীদের ওপর লাগাতার হামলার প্রতিবাদে আগামীকাল অর্থাৎ ১ জুন সোমবার রাজ্যের প্রত্যেকটি পৌরসভা অঞ্চল এবং পঞ্চায়েত এলাকায় সহ  রাজ্যজুড়ে তীব্র প্রতিবাদ কর্মসূচি পালন করবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা।  সেইসঙ্গে তৃণমূল কর্মীদের উপর হামলার পাশাপাশি হকার উচ্ছেদের বিষয়কে সামনে রেখে  ২ জুন কলকাতার রানি রাসমণি অ্যাভিনিউতে একদিনের ধর্না কর্মসূচির ডাক দিয়েছ তৃণমূল। নির্বাচনে পরাজয়ের পর এই প্রথমবার রাস্তায় নামছেন মমতা ব্যানার্জি। তবে এরআগে হকার উচ্ছেদের বিষয়ে কার্যত নিশ্চুপ থাকতে  দেখা গিয়েছে মমতা ব্যানার্জি সহ তৃণমূল নেতৃত্বকে।#

পার্সটুডে/এমআরএইচ/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।