ফিলিস্তিন, ইসরায়েল ও ইরান প্রশ্নে ইউরোপীয় জোটের নীতির তীব্র ভর্ৎসনা
শুভ জন্মদিন, জনাব গণহত্যাকারী!: ট্রাম্পের প্রতি ইউরোপীয় সংসদের স্পেন প্রতিনিধি
-
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বয়স ৮০। জন্ম: ১৪ জুন ১৯৪৬
পার্সটুডে: ইউরোপীয় পার্লামেন্টে স্পেনের এক প্রতিনিধি তীব্র ও ব্যঙ্গাত্মক বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্মদিন উপলক্ষে তাকে “জনাব গণহত্যাকারী” বলে সম্বোধন করেছেন এবং একই সঙ্গে আঞ্চলিক ঘটনাবলির প্রতি ইউরোপের নিষ্ক্রিয়তারও কঠোর সমালোচনা করেছেন।
ফার্স নিউজ এজেন্সির আন্তর্জাতিক বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, ইরেনে মনতেরো, যিনি এর আগেও ইসরায়েলি নীতির তীব্র সমালোচনা করেছেন, ইউরোপীয় পার্লামেন্টের অধিবেশনে ট্রাম্পের উদ্দেশে জন্মদিনের গান গেয়ে বলেন:
“শুভ জন্মদিন ট্রাম্প। শুভ জন্মদিন ট্রাম্প। শুভ জন্মদিন, জনাব গণহত্যাকারী।”
এরপর তিনি উপস্থিত সদস্যদের উদ্দেশে প্রশ্ন করেন:
“ইউরোপ আসলে কী উদযাপন করতে চায়? আমরা উদযাপন করতে পারতাম যে আমরা একটি গণহত্যা ঠেকিয়েছি, যে আমরা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একটি অবৈধ আগ্রাসন বন্ধ করেছি। আমরা উদযাপন করতে পারতাম যে আমরা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছি, আমরা লেবাননের দখলদারিত্ব বন্ধ করেছি।”
তিনি পরে তিক্ত সুরে যোগ করেন:
“না, এর কোনোটিই আমরা উদযাপন করতে পারি না।”
এই স্প্যানিশ প্রতিনিধি এরপর সরাসরি ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কালাসকে উদ্দেশ করে বলেন:
“তাহলে ইউরোপ কী উদযাপন করতে পারে? আপনি কী উদযাপন করছেন, মিসেস কালাস? ডোনাল্ড ট্রাম্পের জন্মদিন উদযাপন করছেন? তাহলে আসুন, আমরা তার জন্য গান গাই।”
এরপর তিনি আবারও ব্যঙ্গাত্মক ভঙ্গিতে গুনগুন করে বলেন:
“শুভ জন্মদিন ট্রাম্প। শুভ জন্মদিন ট্রাম্প। শুভ জন্মদিন, জনাব গণহত্যাকারী।”
এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং অনেকেই এটিকে আঞ্চলিক সংকটগুলো মোকাবিলায় ইউরোপের নিষ্ক্রিয় নীতি এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে তার সমন্বিত অবস্থানের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হিসেবে ব্যাখ্যা করেছেন।
গত ১৪ জুন ট্রাম্পের ৮০তম জন্মবার্ষিকী পালিত হয়। এ উপলক্ষে ইউরোপীয় পার্লামেন্টে স্পেনের এই প্রতিনিধি তাকে এভাবেই অভিনন্দন জানান:
“শুভ জন্মদিন, জনাব গণহত্যাকারী!” #
পার্স টুডে/এমএএইচ/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।