'ইয়েমেন যখন ইসরায়েলে হামলা করল, রিয়াদ তখন কোথায় ছিল?'
https://parstoday.ir/bn/news/event-i163720-'ইয়েমেন_যখন_ইসরায়েলে_হামলা_করল_রিয়াদ_তখন_কোথায়_ছিল_'
ইরানের তেহরান বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্য ও প্রাচ্যবিদ্যার অধ্যাপক সাইয়্যেদ মোহাম্মদ আলী মারান্দি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ কয়েকটি পোস্টে সৌদি আরব, আল জাজিরা ও মার্কিন-সৌদি জোটের কড়া সমালোচনা করেছেন।  
(last modified 2026-10-06T14:22:08+00:00 )
অক্টোবর ০৬, ২০২৬ ১৫:৫১ Asia/Dhaka
  • অধ্যাপক সাইয়্যেদ মোহাম্মদ আলী মারান্দি
    অধ্যাপক সাইয়্যেদ মোহাম্মদ আলী মারান্দি

ইরানের তেহরান বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্য ও প্রাচ্যবিদ্যার অধ্যাপক সাইয়্যেদ মোহাম্মদ আলী মারান্দি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ কয়েকটি পোস্টে সৌদি আরব, আল জাজিরা ও মার্কিন-সৌদি জোটের কড়া সমালোচনা করেছেন।  

গাজার ইসরায়েলি হামলায় দুই হাত হারানো এক শিশুর ভিডিও শেয়ার করে মারান্দি লিখেছেন: "সৌদি জোট তখন কোথায় ছিল, যখন তাকে নিশানা করা হয়েছিল? ইয়েমেন যখন ইসরায়েলি শাসকগোষ্ঠীর ওপর হামলা চালাল, তখন সৌদি শাসকগোষ্ঠী কী করছিল? এখন তাদের পরিকল্পনা কী? ইয়েমেনের মেয়েদের নিশানা করা?"

আল জাজিরা নিয়ে অভিযোগ

কাতারভিত্তিক স্যাটেলাইট চ্যানেল আল জাজিরার ভূমিকা নিয়েও মারান্দি অভিযোগ করেন। তিনি এক পোস্টে লিখেন, "ইয়েমেনে 'গণহত্যামূলক যুদ্ধ'কে এই সংবাদমাধ্যম সমর্থন করে এসেছে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত যখন কাতারের ওপর অবরোধ আরোপ করে তখন তারা সৌদি-আমিরাতের বিরুদ্ধে অবস্থান নেয়। আর এখন আবার সৌদিপন্থী প্রচারণা চালাচ্ছে।"

পাকিস্তান প্রসঙ্গ

ইয়েমেনে আগ্রাসনের জন্য মার্কিন-সৌদি জোটে পাকিস্তানের যোগ দেওয়া প্রসঙ্গে তিনি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ২০১৫ সালের একটি পোস্ট পুনরায় শেয়ার করেন। ওই পোস্টে ইয়েমেনে মার্কিন-সৌদি জোটে যোগ দেওয়ার প্রসঙ্গে ইমরান খান প্রশ্ন তুলেছিলেন, "অন্যের যুদ্ধে অংশ নিয়ে পাকিস্তান কি যথেষ্ট ভোগেনি?"

পশ্চিমা প্রচারণা নিয়ে দাবি

মারান্দি বলেন, গাজার গণহত্যা, দক্ষিণ লেবাননে হত্যাযজ্ঞ এবং ইরানের বিরুদ্ধে দুটি আগ্রাসী যুদ্ধের পর ইরান-বিরোধী ৪৮ বছরের প্রচারণা ভেঙে পড়েছে। তিনি লিখেন, "গণমাধ্যম, হলিউড, থিংক ট্যাংক ও একাডেমিয়ার মাধ্যমে সমগ্র পশ্চিমা বিশ্ব এবং এই অঞ্চলে তাদের দোসররা এই প্রচারণা চালিয়েছে।"

ট্রাম্প ও সৌদি আরব

শেষ পোস্টে মারান্দি লেখেন, ট্রাম্প সৌদিদের পক্ষে দাঁড়াচ্ছেন। তাঁর মন্তব্য, দেখা যাক কারা ট্রাম্পের শিবিরে ভেড়ে।#

পার্সটুডে/এমএআর/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।