-
আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় দায়ীদের শাস্তি পেতেই হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
মে ১০, ২০২৫ ১২:১৪বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগে কারা জড়িত, তা জানতে একটি তদন্ত কমিটি গঠন করেছে সরকার। তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে কমিটিকে।
-
সুস্পষ্ট ও যৌক্তিক ব্যাখ্যা না পেলে পাল্টা পদক্ষেপ নেবে সরকার
মে ১০, ২০২৫ ১১:৫৭ভারতে বাংলাদেশের ছয়টি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ করেছে ইউটিউব। বাংলাদেশের এই চ্যানেলগুলোর ইউটিউব চ্যানেল দেখা যাচ্ছে না ভারত থেকে। আজ শনিবার (১০ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ডিসমিসল্যাব।
-
ভারতের বিরুদ্ধে এবার পাকিস্তানের সামরিক অভিযান শুরু
মে ১০, ২০২৫ ১১:৩৭পাকিস্তানে বিনা প্ররোচনায় গত মঙ্গলবার মধ্যরাতের পর ভারতের হামলা চালানোর জবাবে আজ (শনিবার) দেশটির বিরুদ্ধে ‘বুনইয়ান-উন-মারসুস’ নামে একটি পাল্টা সামরিক অভিযান শুরু করেছে পাকিস্তান। এর অংশ হিসেবে ভারতের ক্ষেপণাস্ত্র মজুতাগার ও একাধিক সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা করা হয়েছে।
-
পারমাণবিক অস্ত্র ব্যবস্থাপনা কমিটির বৈঠক ডেকেছে পাকিস্তান; বিশ্লেষকদের নানা আশঙ্কা
মে ১০, ২০২৫ ০৯:৪২পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সেদেশের পারমাণবিক অস্ত্র ব্যবস্থাপনা সংস্থা ন্যাশনাল কমান্ড অথরিটির (এনসিএ) জরুরি বৈঠক ডেকেছেন। এই সংস্থা পারমাণবিক অস্ত্রসংক্রান্ত নীতিগত সিদ্ধান্ত নিয়ে থাকে। বিশ্লেষকদের মতে, এটা এক ধরণের পারমাণবিক সতর্কবার্তা, এমন বৈঠক সংঘাত আরও গভীরতর হওয়ার ইঙ্গিত দেয়।
-
ভারতের এস-৪০০ ধ্বংসের দাবি পাকিস্তানের; দ্য হিন্দু বলছে দাবিটি অসত্য
মে ১০, ২০২৫ ০৭:৩৭ভারতের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ ধ্বংসের দাবি করেছে পাকিস্তান। ইসলামাবাদের দাবি, ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি সামরিক স্থাপনায় তাদের পাল্টা হামলায় যেসব ক্ষয়ক্ষতি হয়েছে তার বিবরণে ভারতের এস-৪০০ ধ্বংসের কথা বলা হচ্ছে। পাকিস্তানের তিন বিমানঘাঁটিতে ভারতীয় হামলার পাল্টা জবাবে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদ সরকার।
-
সহায়তাকারীদের শাস্তির আওতায় আনতে না পারলে 'চলে যাব': স্বরাষ্ট্র উপদেষ্টা
মে ০৮, ২০২৫ ১৭:০০বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগে সহায়তাকারীদের শাস্তির আওতায় আনা হবে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী।
-
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা রিজভী
মে ০৮, ২০২৫ ১৪:১২'আওয়ামী লীগের ক্লিন ইমেজধারী কর্মীরাও বিএনপি’র সদস্য হতে পারবেন বলে আজ গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণরুপে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’ বৃহস্পতিবার (৮ মে) বিএনপির সহ দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
-
ভারতের ২৫টি ইসরাইলি হরপ ড্রোন ভূপাতিত : পাকিস্তান সেনাবাহিনী
মে ০৮, ২০২৫ ১৩:১৪পাকিস্তানের সশস্ত্র বাহিনী গতকাল বুধবার রাত থেকে এখন পর্যন্ত দেশটিতে পাঠানো ২৫টি ইসরায়েলি হরপ ড্রোন ভূপাতিত করেছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।
-
ভারতের উত্তরকাশীতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত
মে ০৮, ২০২৫ ১২:৪৪ভারতের উত্তরকাশীর গঙ্গনানি এলাকার কাছে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত ও একজন আহত হয়েছেন। আজ (বৃহস্পতিবার) সকালে দেরাদুন থেকে গঙ্গোত্রী ধামে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
-
ভারতের হামলার জবাব দিতে সেনাবাহিনীকে অনুমতি দিয়েছে পাকিস্তান
মে ০৭, ২০২৫ ১৩:৪৯ভারতের আগ্রাসনের জবাব দিতে সেনাবাহিনীকে অনুমতি দিয়েছে পাকিস্তান। ভারতের হামলায় পাকিস্তানে বিপুল পরিমাণ মানুষ মারা যাওয়ার পর আজ বুধবার জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) বৈঠক আহ্বান করেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সেই বৈঠকে সেনাবাহিনীকে এই অনুমতি দেয়া হয়।