-
পশ্চিম এশিয়া অঞ্চলে উত্তেজনা প্রশমন ও ঐক্য প্রতিষ্ঠা করতে চায় ইরান: পেজেশকিয়ান
মার্চ ১১, ২০২৫ ১০:৫৪ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ পশ্চিম এশিয়া অঞ্চলে উত্তেজনা প্রশমন করার পাশাপাশি এ অঞ্চলের দেশগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করতে চায়। তিনি আরো বলেছেন, ইসলামি ইরান বিশ্বাস করে যেকোনো উত্তেজনা বা সংঘাতে এ অঞ্চলের সবগুলো দেশ ক্ষতিগ্রস্ত হবে।
-
ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করায় আমেরিকায় শিক্ষার্থী আটক
মার্চ ১০, ২০২৫ ১৬:১৮ফিলিস্তিনপন্থী বিক্ষোভ করায় নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করেছে মার্কিন ফেডারেল অভিবাসন কর্মকর্তারা। আটককৃত ওই শিক্ষার্থীর নাম মাহমুদ খলিল। তিনি গত বছর কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ম্যানহাটনের পশ্চিম দিকে অবস্থিত ক্যাম্পাসের প্রধান সমন্বয়ক ছিলেন।
-
পবিত্র রমজানে কাশ্মীরে অশ্লীল ফ্যাশন শো, মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশ
মার্চ ১০, ২০২৫ ১৬:১৪ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে পবিত্র রমজান মাসে অশ্লীল ফ্যাশন শো আয়োজনকে ঘিরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে রিপোর্ট তলব করেছেন।
-
আমেরিকার বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধে বিজয়ী হওয়ার অঙ্গীকার
মার্চ ১০, ২০২৫ ১৫:৩৭জাস্টিন ট্রুডোর উত্তরসূরি হওয়ার দৌড়ে জেতার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধে জয়লাভের অঙ্গীকার করেছেন কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। শতকরা ৮৬ ভাগ ভোট পেয়ে নেতৃত্বের দৌড়ে সহজেই জয়ী হন তিনি।
-
এবার গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করল দখলদার ইসরাইল
মার্চ ১০, ২০২৫ ১৫:২৯হামাসের হাতে থাকা অবশিষ্ট ইসরাইলি জিম্মিদের মুক্তি দেয়ার জন্য হামাসকে বাধ্য করতে গাজা উপত্যকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করে দেয়ার নির্দেশ দিয়েছে ইহুদিবাদী ইসরাইল। কাতারের রাজধানী দোহায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা শুরুর আগে এই পদক্ষেপ নিল তেল আবিব।
-
বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল ও শ্যামল মাইতি
মার্চ ১০, ২০২৫ ১৪:০৫সব জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের হলদিয়া আসনের বিজেপি দলীয় বিধায়ক তাপসী মণ্ডল। আজ (সোমবার) বিকেলে তৃণমূল ভবনে গিয়ে ঘাসফুল শিবিরে যোগ দেন তিনি।
-
৬০ কাঠার প্লট দুর্নীতি: হাসিনা-রেহানা পরিবারসহ ২৩ জনের বিরুদ্ধে চার্জশিট
মার্চ ১০, ২০২৫ ১২:২৮অনিয়মের মাধ্যমে ঢাকা মহানগরীর পূর্বাচলে ৬০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার প্রমাণ পাওয়ায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা এবং তাদের পরিবারের সদস্যসহ ২৩ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
-
ফলকার টুর্কের মন্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানাল বাংলাদেশ সেনাবাহিনী
মার্চ ১০, ২০২৫ ১২:১২জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা নিয়ে সম্প্রতি যে মন্তব্য করেছেন সে বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
-
আমেরিকার সঙ্গে সরাসরি আলোচনার কথা নিশ্চিত করল হামাস
মার্চ ১০, ২০২৫ ০৬:২৫ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, গাজায় আটক একজন আমেরিকান-ইসরাইলি পণবন্দির মুক্তির বিষয়ে তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ প্রতিনিধির সঙ্গে কয়েক দফা বৈঠক করেছেন।
-
পরমাণু কর্মসূচি বন্ধ করে দেয়ার আলোচনায় বসবে না ইরান: স্থায়ী মিশন
মার্চ ১০, ২০২৫ ০৬:২১ইরানের সঙ্গে আলোচনায় বসার অর্থ যদি এদেশের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি বন্ধ করে দেয়া হয় তাহলে সেরকম আলোচনায় শুরু থেকেই বসবে না তেহরান। জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন রোববার এক এক্স বার্তায় এভাবে সুস্পষ্ট করে তেহরানের অবস্থান জানিয়ে দিয়েছে।