-
ইরানের শত্রুরা এখনো 'গুরুতর' আঘাত পায়নি
ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ০৭:৩৮ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি দেশের প্রতিরক্ষা ও সামরিক সক্ষমতার প্রশংসা করে বলেছেন, গত বছর ধরে বেশ কয়েকটি প্রতিশোধমূলক হামলা ও অভিযান সত্ত্বেও ইরানের শত্রুরা এখনো "গুরুতর" আঘাত পায়নি।
-
হিজবুল্লাহ প্রধানের সাথে সাক্ষাৎ করলেন ইরানের স্পিকার ও পররাষ্ট্রমন্ত্রী
ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ০৭:১৭লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেমের সাথে সাক্ষাৎ করেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদের স্পিকার বাকের কলিবফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।
-
৬০০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইহুদিবাদীরা
ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ০৬:২৮ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ইহুদিবাদী ইসরাইলের চার বন্দীর মরদেহ হস্তান্তর করেছে। দখলদার ইসরাইল বিষয়টি নিশ্চিত করেছে। ৬০০ ফিলিস্তিনি কারাবন্দীকে ইসরাইল মুক্তি দেয়ার কিছুক্ষণ পরেই এই চার মরদেহ হস্তান্তর করা হয়।
-
ট্রাম্পের গাজা পরিকল্পনা একটি ‘টাইম বোমা’: রুশ পররাষ্ট্রমন্ত্রী
ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ০৬:২১রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবরুদ্ধ গাজা উপত্যকা দখল করার যে পরিকল্পনা ঘোষণা করেছেন তা দীর্ঘদিনের ফিলিস্তিন সংকট নিরসনে সাহায্য করবে না বরং পশ্চিম এশিয়া অঞ্চলের জন্য একটি ‘টাইম বোমা’ হিসেবে কাজ করবে। তিনি গতকাল (বুধবার) কাতার সফরে গিয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।
-
গাজা পরিচালনা করার ইসরাইলি প্রস্তাব প্রত্যাখান করল মিশর
ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ০৬:১৫ইহুদিবাদী ইসরাইলের বিরোধীদলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইয়ায়ির লাপিদ হামাসের পরিবর্তে মিশরকে গাজা উপত্যকার নিয়ন্ত্রণ গ্রহণ করার যে প্রস্তাব দিয়েছিলেন, তাকে ‘অগ্রহণযোগ্য’ বলে প্রত্যাখ্যান করেছে কায়রো।
-
ইরানের ড্রোন কর্মসূচির বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা দিল মার্কিন সরকার
ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ০৬:১০মার্কিন অর্থ মন্ত্রণালয় ইরানের ড্রোন কর্মসূচির বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি মাসের গোড়ার দিকে ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ প্রয়োগের’ যে নীতি ঘোষণা করেছেন তারই অংশ হিসেবে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
-
কাতারের আমির বা রুশ পররাষ্ট্রমন্ত্রী আমেরিকার কোনো বার্তা বহন করেননি: পররাষ্ট্রমন্ত্রী
ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ০৬:০৪ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, কাতারের আমির বা রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী কেউই মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো বার্তা ইরানকে পৌঁছে দেননি। তিনি গতকাল (বুধবার) মন্ত্রিসভার এক বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান।
-
খনিজ সম্পদ চুক্তিতে রাজি হওয়ায় জেলেনস্কিকে ওয়াশিংটনে ডাকলেন ট্রাম্প
ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১৫:৩৬খনিজ সম্পদ নিয়ে আমেরিকার সঙ্গে চুক্তি সই করতে রাজি হওয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ওয়াশিংটনে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তিতে সই করতে জেলেনস্কি আগামী শুক্রবার হোয়াইট হাউজে যাবেন বলে আশা করছেন মার্কিন প্রেসিডেন্ট।
-
সিরিয়ায় সামরিক অবস্থানের ঘোষণা নেতানিয়াহুর, দামেস্কসহ কয়েকটি শহরে প্রতিবাদ
ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১৫:০১ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সিরিয়ায় দীর্ঘমেয়াদী সামরিক উপস্থিতি বজায় রাখার যে ঘোষণা দিয়েছেন তার প্রতিক্রিয়ায় শত শত সিরিয় নাগরিক বিক্ষোভ করেছেন।
-
ইরানের সিনেমা হলগুলোতে 'মূসা কালিমুল্লাহ' চলচ্চিত্রের প্রদর্শন শুরু
ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১৪:৪২ইসলামি প্রজাতন্ত্র ইরানে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-সহ পাঁচজন নবী-রাসূলের জীবনীভিত্তিক চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে। সর্বশেষ নির্মিত মুভিটির নাম 'মূসা কালিমুল্লাহ'। হযরত মূসা (আ.)-এর জীবন ও ফেরাউনের বিরুদ্ধে তাঁর সংগ্রাম নিয়ে এই চলচ্চিত্রটি নির্মিত হয়েছে।