-
সিরিয়ার কয়েকটি শহরের পানি ও বিদ্যুৎ লাইন কেটে দিয়েছে ইসরাইল
ডিসেম্বর ১৬, ২০২৪ ১০:৩০ইহুদিবাদী ইসরাইলের বর্বর সেনারা সিরিয়ার কুনেইত্রা প্রদেশের কয়েকটি শহরে ট্যাংক দিয়ে গোলাবার্ষণ করেছে। এতে এসব শহরের বহু রাস্তাঘাট ধ্বংস হয়েছে এবং পানি ও বিদ্যুৎ সরবরাহ লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে।
-
২০২৫ সালের শেষ থেকে ২০২৬-এর প্রথমার্ধের মধ্যে নির্বাচন: প্রধান উপদেষ্টা
ডিসেম্বর ১৬, ২০২৪ ১০:০৭বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে জাতীয় নির্বাচন হতে পারে।
-
আয়ারল্যান্ডে দূতাবাস বন্ধ করে দেবে ইসরাইল
ডিসেম্বর ১৬, ২০২৪ ০৯:৩৪ইহুদিবাদী ইসরাইল ঘোষণা করেছে যে, আয়ারল্যান্ড সরকারের চরম ইসরাইল-বিরোধী নীতির কারণে ডাবলিনে ইসরাইলের দূতাবাস বন্ধ করে দেয়া হবে। ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সা’আর গতকাল (রোববার) এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, আয়ারল্যান্ড সরকারের চরম ইসরাইল-বিরোধী নীতির কারণে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।
-
সিরিয়ার নয়া প্রশাসনকে সামরিক প্রশিক্ষণ দিতে প্রস্তুত তুরস্ক: প্রতিরক্ষামন্ত্রী
ডিসেম্বর ১৬, ২০২৪ ০৬:৩৭সিরিয়ার নয়া প্রশাসনকে আরো বেশি সহযোগিতা করতে নিজের প্রস্তুতি ঘোষণা করেছে তুরস্ক। তুর্কি প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলের বলেছেন, সিরিয়ার পক্ষ থেকে অনুরোধ করা হলে দেশটিকে সামরিক প্রশিক্ষণ দেবে আঙ্কারা।
-
সিরিয়ায় শিগগিরই ইরান দূতাবাসের কার্যক্রম আবার শুরু হবে: রাষ্ট্রদূত
ডিসেম্বর ১৬, ২০২৪ ০৬:৩২দামেস্কের ইরান দূতাবাস অচিরেই তার কার্যক্রম আবার শুরু করবে বলে জানিয়েছেন সিরিয়ায় নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত হোসেইন আকবারি। তিনি বলেছেন, “আমরা দূতাবাসের কার্যক্রম দ্রুততম সময়ের মধ্যে শুরু করতে চাই। সিরিয়ার নতুন কর্তৃপক্ষ আমাদেরকে দূতাবাসের নিরাপত্তা নিশ্চিত করতে রাজি হয়েছে।”
-
নেতানিয়াহুর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ‘অসম্ভব নয়’: ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী
ডিসেম্বর ১৬, ২০২৪ ০৬:২৯গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ চালানোর দায়ে ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যুদণ্ড ঘোষণা করা ‘অসম্ভব ব্যাপার নয়’ বলে মন্তব্য করেছেন ইরানের অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি।
-
‘সিরিয়া মুক্ত হবে, ইহুদিবাদীদের সেখানে কবর হবে’
ডিসেম্বর ১৫, ২০২৪ ১৫:৫৪ইরানের ইসলামী বিপ্লবী গার্ডবাহিনী বা আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, চূড়ান্ত পরিণতিতে সিরিয়া বিদেশি দখলদারিত্ব থেকে মুক্ত হবে। আজ (রোববার) এক অনুষ্ঠানের দেয়া বক্তৃতায় জেনারেল সালামি এই ঘোষণা দেন।
-
প্রেসিডেন্ট ইউনকে ইমপিচ করল দক্ষিণ কোরিয়ার সংসদ
ডিসেম্বর ১৫, ২০২৪ ১৩:৩৪নানা নাটকীয়তার পর অবশেষে জাতীয় সংসদে ভোটাভুটির মাধ্যমে অভিশংসিত হলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল। দেশে সামরিক শাসন জারির জন্য গতকাল (শনিবার) দ্বিতীয়বারের মতো অভিশংসনের মুখোমুখি হন তিনি।
-
‘ইসরাইলের সাথে সংঘাতে লিপ্ত হতে চায় না সিরিয়া’
ডিসেম্বর ১৫, ২০২৪ ১৩:০২সিরিয়ার কার্যত শাসক আহমেদ আল-শারা ওরফে জোলানি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের সাথে দামেস্ক কোনো সংঘাতে জড়াতে চায় না। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিদায়ের পর ইহুদিবাদী ইসরাইল সিরিয়ার ওপর যে লাগাতার আগ্রাসন চালিয়ে আসছে সে ব্যাপারে দীর্ঘ নীরবতা ভেঙে এই প্রথম তিনি কথা বললেন।
-
১২ বছর পর দামেস্কে আবার কার্যক্রম শুরু করল তুর্কি দূতাবাস
ডিসেম্বর ১৫, ২০২৪ ১১:৪৬সিরিয়ার রাজধানী দামেস্কে আনুষ্ঠানিকভাবে তুরস্ক তার দূতাবাস আবার চালু করেছে। ২০১১ সালে সিরিয়ায় বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীরা বর্বর তাণ্ডব শুরু করার পর তুর্কি সরকার সিরিয়ায় দূতাবাস বন্ধ করে দেয়।