-
‘এখনো সিরিয়ার তারতুস বন্দরে রাশিয়ার যুদ্ধজাহাজ রয়েছে’
ডিসেম্বর ০৮, ২০২৪ ০৮:৫৮রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, এখনো রাশিয়ার যুদ্ধজাহাজ সিরিয়ার তারতুস বন্দরে অবস্থান করছে এবং তারা ঘাঁটি ছেড়ে চলে যায়নি। সিরিয়ার সরকার-বিরোধী সশস্ত্র সন্ত্রাসীরা রাজধানীর দামেস্ক দখলের অভিযান শুরু করার পর ল্যাভরভ একথা জানান।
-
‘প্রেসিডেন্ট বাশার আসাদের শাসনের অবসান হয়েছে’
ডিসেম্বর ০৮, ২০২৪ ০৭:৩২সিরিয়ার সামরিক বাহিনীর কমান্ড সেনাবাহিনীর কর্মকর্তাদের জানিয়েছে যে, প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনের অবসান হয়েছে। সরকার-বিরোধী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সশস্ত্র সদস্যরা রাজধানী দামেস্কে পৌঁছানোর পর সামরিক কমান্ডের পক্ষ থেকে এই ঘোষণা দেয়া হয়।
-
‘আমরা প্রতিদিন হাজার বার মৃত্যুবরণ করছি; আমাদের কথা আর কেউ ভাবছে না’
ডিসেম্বর ০৮, ২০২৪ ০৬:৪৭ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে বন্দি একজন পণবন্দির ভিডিও প্রকাশ করেছে হামাসের সামরিক বাহিনী ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেড। ভিডিওতে মাটান জাঙ্গাউকার নামক ওই পণবন্দি যুবক গাজা উপত্যকার বিরুদ্ধে গণহত্যামূলক যুদ্ধ বন্ধ না করায় ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর তীব্র নিন্দা জানিয়েছে।
-
ফিলিস্তিনি প্রতিরোধ ফ্রন্টের প্রতি ইরানের সমর্থন অটুট থাকবে: পররাষ্ট্রমন্ত্রী
ডিসেম্বর ০৮, ২০২৪ ০৬:২০ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি কাতারের রাজধানী দোহায় ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক পরিষদের প্রধান মোহাম্মাদ ইসমাইল দারউইশের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতি প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা হয় এবং এতে হামাসের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল অংশগ্রহণ করে।
-
দামেস্কে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে আলী লারিজানির সাক্ষাৎ
ডিসেম্বর ০৮, ২০২৪ ০৬:১৭সিরিয়ার সরকার বিরোধী সশস্ত্র সন্ত্রাসীদের অগ্রাভিযানের মুখে দেশটির সরকারের প্রতি ইরানের সমর্থন ঘোষণা করতে দামেস্কে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইরানের সর্বোচ্চ নেতার অন্যতম উপদেষ্টা আলী লারিজানি।
-
‘প্রেসিডেন্ট আসাদ দামেস্কেই আছেন; সাংবিধানিক দায়িত্ব পালন করছেন’
ডিসেম্বর ০৮, ২০২৪ ০৬:১৩সিরিয়ার সরকার বিরোধী বিদ্রোহীদের দামেস্ক অভিমুখী অভিযানের পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দেশ ছেড়ে পালিয়ে গেছেন বলে যে গুজব ছড়ানো হয়েছে তা কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে সিরিয়ার প্রেসিডেন্টের দপ্তর।
-
সরকারি সেনাদের ওপর হামলা চালাতে ইসরাইলের সমর্থন চায় গেরিলারা
ডিসেম্বর ০৭, ২০২৪ ১৫:৪৩কথিত ফ্রি সিরিয়ান আর্মি গেরিলা গোষ্ঠীর একজন কমান্ডার ইহুদিবাদী ইসরাইলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি রাজনৈতিক এবং সামরিক সমর্থন দেয়ার জন্য দখলদার সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
-
রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপে একমত হতে পারেনি ইইউ
ডিসেম্বর ০৭, ২০২৪ ১৫:৪০রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য ইউরোপীয় ইউনিয়নের ১৫তম প্যাকে প্রস্তাব আটকে দিয়েছে জোটের দুই সদস্য দেশ। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কূটনীতিকের বরাত দিয়ে এই খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
-
ভারতের বর্তমান পরিস্থিতি ১৯৪৭-এর চেয়ে খারাপ: দিল্লি জামে মসজিদের ইমাম
ডিসেম্বর ০৭, ২০২৪ ১৪:৫৬ভারতের বর্তমান পরিস্থিতি ১৯৪৭-এর চেয়ে খারাপ বলে মন্তব্য করেছেন দিল্লির জামে মসজিদের ইমাম সৈয়দ আহমেদ বুখারি। গতকাল (শুক্রবার) জুমার নামাযের খুতবার তিনি এ মন্তব্য করেন।
-
'বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু আন্তর্জাতিক গণমাধ্যমে অন্যায্যভাবে উপস্থাপন করা হচ্ছে'
ডিসেম্বর ০৭, ২০২৪ ১৪:৩৪বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দেশটির সংখ্যালঘু ইস্যু আন্তর্জাতিক গণমাধ্যম এবং প্রভাবশালী দেশের শীর্ষ সংসদীয় শুনানিতে অন্যায্যভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি সেক্যুলার সংবাদপত্র ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোকে বাংলাদেশের কথিত ধর্মীয় সহিংসতার মামলাগুলো তদন্ত করার আহ্বান জানিয়েছেন।