-
ইসকন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে আবেদন
নভেম্বর ২৭, ২০২৪ ১২:২২বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোট বা ইসকন নিষিদ্ধ চেয়ে এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চট্টগ্রাম ও রংপুরে জরুরি অবস্থা জারির নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করেন এক আইনজীবী।
-
রাশিয়ায় আরো এক ব্রিটিশ কূটনীতিক বহিষ্কৃত
নভেম্বর ২৭, ২০২৪ ০৯:২৩রাশিয়ায় নিযুক্ত ব্রিটিশ দূতাবাসের একজন কূটনীতিককে গুপ্তচরবৃত্তির অভিযোগে বহিষ্কার করা হয়েছে। রাশিয়ার অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এফএসবি গতকাল (মঙ্গলবার) জানিয়েছে, ওই কূটনীতিকের কাগজপত্রে অসঙ্গতি পাওয়ার পর তাকে বহিষ্কার করা হয়।
-
রাশিয়ার গভীরে ইউক্রেনীয় হামলার জবাব দেবে মস্কো
নভেম্বর ২৭, ২০২৪ ০৮:৪৭রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইউক্রেন সম্প্রতি রাশিয়ার গভীরে দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে যে হামলা চালিয়েছে তার জবাব দেবে মস্কো।
-
সেনাবাহিনীর ওপর ইসরাইলি হামলায় নিরাপত্তা পরিষদে বৈরুতের অভিযোগ
নভেম্বর ২৭, ২০২৪ ০৮:৪০লেবাননের সামরিক বাহিনীর ওপর বারবার হামলা চালানোর প্রতিবাদে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অভিযোগ দায়ের করতে যাচ্ছে বৈরুত। গতকাল (মঙ্গলবার) লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে একথা জানিয়েছে।
-
ইসরাইল গাজায় ১৪শ’রও বেশি পরিবারকে নিশ্চিহ্ন করেছে
নভেম্বর ২৭, ২০২৪ ০৮:১৯ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত এক বছরে ইসরাইল ১৪০০’র বেশি পরিবারকে সম্পূর্ণভাবে মুছে দিয়েছে। গতকাল (মঙ্গলবার) এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, গাজার ১৪১০টি পরিবারের ৫ হাজার ৪৪৪ জন ব্যক্তি এই সময়ে শহীদ হয়েছেন।
-
ইসরাইলি দখলদারিত্বের অবসান ছাড়া পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠা অসম্ভব
নভেম্বর ২৭, ২০২৪ ০৭:৪৩ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্বের অবসান ছাড়া পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠা অসম্ভব।
-
হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি: লেবাননে আগ্রাসন বন্ধে সম্মত ইসরাইল
নভেম্বর ২৭, ২০২৪ ০৭:০৭ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধাপরাধী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শেষ পর্যন্ত লেবাননে আগ্রাসন বন্ধ করতে রাজি হয়েছেন। আমেরিকা ও ফ্রান্সের পক্ষ থেকে প্রস্তাবিত যুদ্ধবিরতি নিয়ে নিজের যুদ্ধকালীন মন্ত্রিসভায় আলোচনার পর মঙ্গলবার রাতে নিজের এ সিদ্ধান্তের কথা জানান নেতানিয়াহু।
-
হিজবুল্লাহর হামলায় ইসরাইলি ক্ষয়ক্ষতি অকল্পনীয়: হিব্রু গণমাধ্যম
নভেম্বর ২৭, ২০২৪ ০৬:৪৭লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ২০২৩ সালের অক্টোবর থেকে উত্তর ইসরাইলের অবৈধ ইহুদি বসতি, সামরিক ঘাঁটি ও অবকাঠামোগুলো উল্লেখযোগ্য মাত্রায় ধ্বংস করতে সক্ষম হয়েছে বলে ইসরাইলি গণমাধ্যমগুলো স্বীকার করেছে।
-
‘ফিলিস্তিনিদের রক্ষা ও আঞ্চলিক শান্তির জন্য ইসরাইলের পতন চায় হামাস’
নভেম্বর ২৬, ২০২৪ ১৭:১৫ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের লেবানন প্রতিনিধি ও পলিটব্যুরোর সদস্য ওসামা হামদান বলেছেন, তার সংগঠন ফিলিস্তিনি জনগণকে রক্ষা করতে এবং আঞ্চলিক শান্তি অর্জনের জন্য ইহুদিবাদী ইসরাইল সরকারের ধ্বংস চায়। তিনি জোর দিয়ে বলেন, গাজা উপত্যকা এবং লেবাননে গণহত্যা দখলদারদের পতনের পথ প্রশস্ত করেছে।
-
ইসরাইলকে 'কল্পনার বাইরে' জবাব দেয়ার পরিকল্পনা করছে ইরান
নভেম্বর ২৬, ২০২৪ ১৭:১৪ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি ঘোষণা করেছেন, সাম্প্রতিক ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে তার দেশের প্রতিক্রিয়া হবে ইহুদিবাদী ইসরাইলি শাসকদের কল্পনার বাইরে।